গরু চোর সন্দেহে গণধোলাই, বিহারে মৃত ৩২ বছরের যুবক
গরু চোর সন্দেহে গণধোলাই, বিহারে মৃত ৩২ বছরের যুবক
সদ্য বিজেপির হাত ধরে ফের বিহারের ক্ষমতায় ফিরেছেন নীতীশ কুমার। এদিকে ভোট পর্ব মেটার একমাস কাটতে না কাটতেই ফের একাধিক ইস্যু ক্রমেই জলঘোলা বাড়ছে গোটা বিহারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশব্যাপী ক্রমেই বেড়েছে গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা। এমনকী বিনা অপরাধে প্রাণ গিয়েছে অনেক নিরপরাধ মানুষেরও। এদিকে এই তালিকা যে বিজেপি শাসিত রাজ্যগুলিই শীর্ষ স্থানে থাকবে তা বলাই বাহুল্য। এবার একই চিত্র দেখা গেস বিহারেও।

সূত্রের খবর, বুধবার বিহারের রাজধানী পাটনার কাছে গরু চুরির অভিযোগে গণধোলাইয়ের চোটে প্রাণ হারালেন ৩২ বছরের এক ব্যক্তি। মৃতের নাম মহম্মদ আলমগির। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মঙ্গলবার রাত তিনটে নাগাদ পাটনার ফুলওয়ারিশরিফে একটি গোশালার কাছে মোষের দড়ি খুলতে দেখা যায় তাকে। তখনই তাকে পাকড়াও করে বেশ কিচু লোকজন। গরুর চুরির উদ্দেশ্যেই তিনি সেখানে ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ করা হয়। চলে বেধরক মারধর।
অবশেষে আশঙ্কাজনক অবস্থায় আলমগিরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে ওই ব্যক্তির গরু চুরির উদ্দেশ্য ছিল কী ছিল না তা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও গণপিটুনির বিরুদ্ধে সরব হচ্ছেন প্রত্যেকেই। এদিকে আলমগিরের সঙ্গে আরও এক জন ছিলেন বলে খবর। মারমুখী জনতাকে দেখে সেখান থেকে চম্পট দেন তিনি। মুখ পুড়েছে নীতীশ সরকারেরও। এদিকে গণপিটুনির ঘটনা যুক্ত থাকার অভিযোগে ছ’ জনের নাম দায়ের হয়েছিল বলে জানায়। এদিন সকালের তাদের সকলকেই গ্রেফতার করেছে বিহার পুলিশ।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications