নিজামউদ্দিনে ধর্মসভায় যোগদানকারী ৯৫ শতাংশ ব্যক্তিকে চিহ্নিত করা গেছে, জানাল যোগী সরকার
দিল্লির নিজামউদ্দিনে অংশগ্রহণকারী ৯৫ শতাংশ ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। জানাল উত্তর প্রদেশ সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
দিল্লির নিজামউদ্দিনে অংশগ্রহণকারী ৯৫ শতাংশ ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। জানাল উত্তর প্রদেশ সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। কারণ এই নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মসভা থেকেই ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই এই সভায় অংশ নেওয়ার জন্য ১০ জনের মৃত্যু হয়েছে। তাতে উদ্বেগ বেড়েছিল সরকারের।

বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে এই ধর্মসভায় যোগদানকারী ব্যক্তিরা। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে ৯৫ শতাংশ ব্যক্তিকে চিহ্নিত করে তাঁদের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই কদিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অশ্বিনি অবস্তি।
পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এই নিয়ে কথাও বলেছেন তিনি। এই ধর্মসভায় যোগ দেওয়ার জন্য দিল্লিতে ইতিমধ্যেই ৩৩০ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্যান্য রাজ্যেও এই ধর্মসভায় যোগদানকারীদের চিহ্নিত করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ৫৩ জনকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রেও চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকজনকে।












Click it and Unblock the Notifications