ভদোদরায় বাজির দোকানে আগুন লেগে মৃত ৮, আহত বেশ কয়েকজন

দিওয়ালি উপলক্ষ্যে গুজরাতের ভদোদরায় একটি বাজির দোকানে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ভদোদরা, ২৮ অক্টোবর : দিওয়ালি উপলক্ষ্যে গুজরাতের ভদোদরায় একটি বাজির দোকানে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঘটনাটি ঘটেছে ভদোদরার ওয়াঘোদিয়া এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ভদোদরায় বাজির দোকানে আগুন লেগে মৃত ৮, আহত বেশ কয়েকজন

দিওয়ালিতে সারা দেশেই নানা জায়গায় স্থায়ী অথবা অস্থায়ী দোকান তৈরি করে বাজি বিক্রি হয়। এখানেও সেরকমই হয়েছিল। তবে আচমকা আগুন লেগে বাজি ফাটতে শুরু করে। আর সেখানেই ৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক সৌরভ তোলাম্বিয়া জানিয়েছেন, রুস্তমপুরা গ্রামের একটি বাজির দোকানে এদিন বিকেল নাগাদ প্রথমে আগুন লাগে। পরে তা পাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অন্তত আট জনের মৃত্যু হয়ে গিয়েছে। বাকী আহতদের তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+