দিল্লিতে ৭ বছরের মেয়ের গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : ১৪ বছরের নাবালিকার গণধর্ষণের ১ দিনের মাথায় ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে। ৭ বছরের এক শিশুকন্যাকে ৩ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় দিল্লির তিগরি এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২ জন পলাতক। তাদের ধরতে খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আপাতত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছে পীড়িতা শিশুকন্যা। মেয়েটির অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুকন্যা প্রথম শ্রেণীর ছাত্রী। দক্ষিণ দিল্লির তিগড়ি এলাকায় তার বাড়ি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বাড়ির কাছেই একটি পার্ক থেকে অপহরণ করে তাকে অন্য একটি নির্জন পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয় শিশুটিকে। এরপর শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে পালায় অভিষুক্তরা। পরে এক প্রতিবেশী বাচ্চাটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার মা-বাবাকে খবর দেয়।
এই নিয়ে গত ২ দিনে দিল্লিতে ২ নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ৬ জন মিলে একটি ১৪ বছরের মেয়েকে অপহরণ করে ও তাঁর গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি দিচাওন গ্রামে ঘটেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
এইসংক্রান্ত আরও খবর পড়ুন












Click it and Unblock the Notifications