করোনা ভাইরাসের জেরে বেকারত্বের আঁধার ঘনিয়ে আসছে ৭ টি রাজ্যে! কোথায় কী পরিস্থিতি
একাধিক রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। দলে দলে পরিবার সহ তাঁরা নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন। আর তার জেরেই দেশের ৭ টি বড় রাজ্যে বেকারত্ব প্রবল হারে বাড়তে চলেছে বলে খবর সমানে এসেছে।

কোন কোন রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে?
অস্থায়ী কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে দেশের ৭ টি রাজ্যে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খন্ড, বিহার, কর্ণাটক, হারিয়ানা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে বেকারত্ব সংকট প্রবলভাবে বাড়তে শুরু করে দিয়েছে। কারণ সেখানে অস্থায়ী কর্মীর সংখ্যা অনেক বেশি।

বেকারত্বের হার দেশে কত?
দেশে বেকারত্বের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেকারত্ব আরও খানিকটা মাথাচাড়া দিয়েছে গত ২ মাসের লকডাউনে। বহু অস্থায়ী কর্মী কর্মহীন হয়েছেন এই সময়ে। স্থায়ী কর্মীদেরও চাকরি গিয়েছে। ফলে তামিলনাড়ুতে বেকারত্বের হার ৪৩.৫ শতাংশে দাঁড়িয়েছে শুধু ২ মাসে।

সবচেয়ে বেশি বেকারত্ব কোথায়?
তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা গিয়েছে। এরপরই রয়েছে ঝাড়খন্ড ও বিহার।সেখানে ৩০ শতাংশ বেকারত্ব। ১৫ থেকে ১৬ শতাংশ বেকারত্ব রয়েছে অন্ধ্রপ্রদেশ , কর্ণাটকের মতো রাজ্যে।

শ্রমিক ও ভারতের পরিস্থিতি
ভারতের অন্তত ২৫ শতাংশ কর্মী শ্রমিক। এঁদের অস্থায়ী কাজই বেশি। ফলে ২ মাস যাবৎ লকডাউনের জেরে পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে এই লকডাউন আরও বেশি চললে সমস্যা বাড়বে।












Click it and Unblock the Notifications