Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ৫৫ শতাংশ ভারতীয় মহিলা, দাবি নতুন সমীক্ষার

‌বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন ৫৫ শতাংশ মহিলা, দাবি নতুন সমীক্ষার

প্রায় ৫৫ শতাংশ বিবাহিত ভারতীয়রা অন্তত একবার নিজেদের সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যার মধ্যে ৫৬ শতাংশই মহিলা। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ভারতের প্রথম বিবাহ বর্হিভূত সম্পর্কের ডেটিং অ্যাপ গ্লিডেন।

পুরুষদের চেয়ে নারীরাই বিশ্বাসঘাতকতা করে

পুরুষদের চেয়ে নারীরাই বিশ্বাসঘাতকতা করে

এমনকী ৪৮ শতাংশ ভারতীয়দের বিশ্বাস যে একই সময়ে তাঁরা দু'‌জনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারবে, অন্যদিকে ৪৬ শতাংশ মনে করেন যে কোনও ব্যক্তি প্রেমে থাকার পরেও কেউ তাঁকে প্রতারণা করতে পারে। এই সমীক্ষাতে এও দেখানো হয়েছে যে বিবাহিত নারী-পুরুষের সম্পর্কের কথা জানার পরও কেন তাঁদের সঙ্গী ক্ষমা করে দেন তাঁদের। এই সমীক্ষায় উঠে এসেছে যে দ্বিতীয়বার চিন্তা না করেই সঙ্গীকে ক্ষমা করে দেন ৭ শতাংশ, অন্যদিকে যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় তবে ৪০ শতাংশ ক্ষমা করে দেন, একইভাবে তাঁরা তাঁদের সঙ্গীর দ্বারা ক্ষমা পাওয়ার প্রত্যাশা করেন (‌৬৯ শতাংশ)‌।

দেশের মেগাসিটির মহিলাদের নিয়ে গবেষণা

দেশের মেগাসিটির মহিলাদের নিয়ে গবেষণা

দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদের ২৫ থেকে ৫০ বছর বয়সী প্রায় ১,৫২৫ জন বিবাহিত মহিলাদের নিয়ে এই সমীক্ষা করা হয়। ২০১৭ সালের এপ্রিল মাসে ভারতে গ্লিডেন আ্যাপ চালু হয়েছিল। গত তিন বছরে আট লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে পুরুষতন্ত্র ও লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে আবেদন জানানো হয়। যেখানে বলা হয় ভারতে বিবাহবিচ্ছেদের হার বিশ্বের সর্বনিম্ন ১ শতাংশ, হাজার দম্পতির মধ্যে মাত্র ১৩ জন্য আলাদা থাকে, এখনও ৯০ শতাংশ বিয়ে পরিবারের মাধ্যমে স্থির হয় এবং মাতঞর পাঁচ শতাংশ ভালোবেসে বিয়ে করে। এই মামলার রায়ে সুপ্রিম কোর্টে ব্যভিচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বলা হয় যে আইনটি সমতা ও জীবনের অধিকারের পরিপন্থী।

ভারতীয় মহিলারা বেশি বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত হন

ভারতীয় মহিলারা বেশি বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত হন

এরপরও দেশের ৪৯ শতাংশ বিবাহিতরা মেনে নিয়েছেন যে তাঁদের স্ত্রী বা স্বামীর চেয়েও অন্য কারোর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদিও ১০ জনের মধ্যে প্রায় ৫ জন ইতিমধ্যে ক্যাজুয়াল সেক্স (৪৭%) বা ওয়ান-নাইট স্ট্যান্ড (৪৬%) এ লিপ্ত রয়েছেন। বিশ্বাসঘাতকতা করতে ভারতীয় মহিলাদের জুড়ি মেলা ভার। অন্তত এমনটাই বলছে সমীক্ষা। ২৬ শতাংশ পুরুষের তুলনায় ৪১ শতাংশ মহিলারা মেনে নিয়েছেন যে তাঁদের স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে তাঁরা নিয়মিত যৌন মিলন করেন। এর পাশাপাশি ৪৩ শতাংশ পুরুষের তুলনায় ৫৩ শতাংশ ভারতীয় বিবাহিত মহিলারা জানিয়েছেন যে তাঁদের বিয়ের বাইরেও ঘনিষ্ঠ এক সম্পর্ক রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+