দেশের মোট সক্রিয় করোনার ৭৯ শতাংশ বহন করছে এই পাঁচটি রাজ্য, উদ্বেগ বাড়ছে ক্রমেই

দেশের মোট সক্রিয় করোনার ৭৯ শতাংশ বহন করছে এই পাঁচটি রাজ্য, উদ্বেগ বাড়ছে ক্রমশঃ

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বেশ কিছু রাজ্যের কোভিড পরিস্থিতি কেন্দ্রকে নতুন করে ভাবাচ্ছে। এরই মাঝে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে দেশের মোট সক্রিয় করোনা কেসের মধ্যে ৭৯ শতাংশ কেস বহন করছে পাঁচটি রাজ্য। এর মধ্যে মহারাষ্ট্র একাই ৬১ শতাংশ কেসের বোঝা নিয়ে রয়েছে।

পাঁচটি রাজ্যে সক্রিয় করোনা কেস

পাঁচটি রাজ্যে সক্রিয় করোনা কেস

মহারাষ্ট্র বাদে অন্য চারটি রাজ্য হল কর্নাটক, কেরল, পাঞ্জাব ও ছত্তিশগড়। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে বলেছে, '‌মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, পাঞ্জাব ও ছত্তিশগড় দেশের মোট সক্রিয় করোনা কেসের মধ্যে ৭৯.‌৩০ শতাংশ বহন করছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এই রাজ্য একাই ৬১ শতাংশ সক্রিয় করোনা কেস বহন করছে।'

 দৈনিক করোনা কেসে এগিয়ে আটটি রাজ্য

দৈনিক করোনা কেসে এগিয়ে আটটি রাজ্য

দৈনিক নতুন করোনা কেসের ক্ষেত্রেও মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, গুজরাত, পাঞ্জাব ও মধ্যপ্রদেশ এই আটটি রাজ্যে সর্বাধিক রেকর্ড দেখা দিয়েছে। এই রাজ্যগুলি থেকে নতুন কেসের ক্ষেত্রে ৮৪.‌৭৩ শতাংশ কেস রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ‌মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে,'‌গত ২৪ ঘণ্টায় মোট সক্রিয় করোনা কেস সনাক্ত হয়েছে ১১,৮৪৬।'‌

১৪টি রাজ্যে মৃত্যু নেই

১৪টি রাজ্যে মৃত্যু নেই

রাজস্থান, অসম, ওড়িশা, লাদাখ, দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ, মণিপুর, ,ত্রিপুরা, সিকিম, লাক্ষাদ্বীপ, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যুর খবর নেই বলে জানিয়েছে মন্ত্রক।

 করোনার টিকাকরণ

করোনার টিকাকরণ

করোনার টিকাকরণ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ৬.‌৩০ কোটির বেশি টিকাকরণ হয়েছে ১০,৪৬,৭৫৭ সেশনের মাধ্যমে। ৪,৯১৬ জন স্বাস্থ্যকর্মী তাঁদের প্রথম ডোজ ও ৫১,৮৮,৭৪৭ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছে। বেসরকারি সুবিধাতে সর্বাধিক টিকাকরণের ক্ষেত্রে শীর্ষে নাম রয়েছে তেলঙ্গানার। দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে বেসরকারি সুবিধায় ৪৩.‌১১ শতাংশ টিকাকরণ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+