৫.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরভারত

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরভারতের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৮। এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে নয়াদিল্লি, এনসিআর এবং উত্তরাখণ্ড এলাকায়।

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরভারতের বিক্ষিপ্ত এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৮। এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে নয়াদিল্লি, এনসিআর এবং উত্তরাখণ্ড এলাকায়। পাঞ্জাব ও গুরগাঁওয়ের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল এই কম্পন। রাত ১০ টা ৩৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

৫.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরভারত

ভূমিকম্পের উৎসস্থল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের উকিমঠ বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিজ্ঞানীদের কথা এই ভূমিকম্প খুব একটা গভীর ছিল না। মাটি থেকে মাত্র ৭ কিলোমিটার গভীর ছিল। তবে এই ভূমিকম্পের বিস্তৃতি অনেক। মধ্যপ্রদেশের গোয়ালিয়র পর্যন্ত এই কম্পন বিস্তৃত হয়েছিল।

কম্পমের জেরে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীদের মধ্যে যে তারা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন। কেউ কোউ কোলে বাচ্চা নিয়েই রাস্তায় নেমে আসেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং নিজে ঘটনার খবরাখবর নিয়ছেন। ইতিমধ্যেই এই ভূমিকম্প নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিআরএফ দলকে প্রস্তুত থাকতে সর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+