বাড়ছে করোনার দাপট, নেল্লাইয়ের ইসরো ইউনিটের ৪০ জন কর্মী কোভিডে আক্রান্ত

ইসরো ইউনিটের ৪০ জন কর্মী কোভিডে আক্রান্ত

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে দেশে। দেড় কোটিরও বেশি মানুষ আক্রান্ত এই মারণ ভাইরাসে। এরই মাঝে রবিবার নেল্লাই জেলার মহেন্দ্রাগিরিতে ইসরো প্রোপালসন কমপ্লেক্সের (‌আইপিআরসি)‌ ৪০ জন চুক্তিভিত্তিক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জেলার দু’‌টি কোভিড কেয়ার কেন্দ্রে এঁদের ভর্তি করা হয়েছে।

বাড়ছে করোনার দাপট, নেল্লাইয়ের ইসরো ইউনিটের ৪০ জন কর্মী কোভিডে আক্রান্ত


স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে প্রোপালসন কমপ্লেক্সের ৫০ জন চুক্তিভিত্তিক কর্মীর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে বিহার ও ঝাড়খণ্ডের ৩০ জন কর্মীর কোভিড পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, '‌কুডানকুলামের সরকারি হাসপাতালের কোভিড সেবা কেন্দ্রে ১১ জন ভর্তি হয়েছেন এবং বাকিদের পাঠামাদাইয়ের শিবানন্দ হাসপাতালে চিকিৎসা চলছে।’‌

এরই মধ্যে শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং তিরুনেলভেলি মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্‌কাকরণ কেন্দ্র ভ্যাকসিনের ঘাটতির জন্য রবিবার বন্ধ রাখা হয়। সূত্রের খবর, জেলায় নতুন ভ্যাকসিন আসবে এবং তা শীঘ্রই এই দুই কেন্দ্রে বন্টন করা হবে।

দেশজুড়ে করো না ভাইরাসের দাপট অত্যন্ত মারাত্মকভাবে দেখা দিয়েছে। বেশ কিছু রাজ্যে নৈশ কার্ফু সহ আংশিক লকডাউনের ঘোষণা করা হয়েছে। যদিও মহারাষ্ট্রে ১৫ দিনের জনতা কার্ফু ও দিল্লিতে আটদিনের লকডাউন ঘোষণা করা হয়। দেশে দৈনিক সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সরকার তা দমন করতে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগের পাশাপাশি আগামী ১ মে থেকে দেশের সব নাগরিকদের জন্য ভ্যাকসিন উপলব্ধ করে দিয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+