সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশকর্মী, ফের আতঙ্ক ভূস্বর্গে

তিনজন স্পেশাল অফিসার ও একজন পুলিশ কর্মীকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে অপহরণ করল জঙ্গিরা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে।

তিনজন স্পেশাল অফিসার ও একজন পুলিশ কর্মীকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে অপহরণ করল জঙ্গিরা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে।

সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশকর্মী, ফের আতঙ্ক ভূস্বর্গে

পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা কারপান গ্রামে পুলিশের বাড়িতে ঢুকে টেনে বের করে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত পুলিশ কর্মীরা হলেন ফিরদৌস আহমেদ কুচে, কুলদীপ সিং, নিসার আহমেদ ধোবি ও ফয়াজ আহমেদ ভাট।

স্যোশাল মিডিয়ায় হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের পদত্যাগ করতে বলা হয়। অথবা খুন করার হুমকি দেওয়া হয়। পদত্যাগ করে তার প্রমাণ ইন্টারনেটে দিতে বলা হয়। যারা তা করবেন না, তাদের পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়।

দুই মিনিটের ভিডিওয় হিজবুল জঙ্গিরা রীতিমতো হুমকি দিয়েছে। মনে করা হচ্ছে ভিডিও-র পিছনের কণ্ঠস্বর হিজবুলের মুখপাত্র উমর ইবন খৈতাবের। তারপরই এদিন চারজন পুলিশকর্মীর নিখোঁজের খবর সামনে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+