কাশ্মীরে গত ২৪ ঘন্টায় ৩ টি স্কুলে আগুন, সঙ্কটে পড়ুয়ারা
গত ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের তিনটি স্কুলে আগুন লাগিয়ে দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একের পর এক স্কুল এইভাবে আগুন লাগিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ায় সংকটে পড়েছে পড়ুয়ারা।
শ্রীনগর, ৩১ অক্টোবর : গত ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের তিনটি স্কুলে আগুন লাগিয়ে দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একের পর এক স্কুল এইভাবে আগুন লাগিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ায় সঙ্কটে পড়েছে পড়ুয়ারা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গত ২ মাসে মোট ২০ টি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকালে অনন্তনাগে এরটি উচ্চ মাধ্যমিক স্কুলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা ও দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও স্কুল বাড়ির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্থ হয়েছে। গত শনিবারেও অনন্তনাগের অপর একটি সরকারি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। একের পরে এক সরকারি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসায় চিন্তা বাড়ছে প্রশাসনের।

উল্লেখ্য হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীর। লাগাতার কারফিউ আর বনধের জারে স্বাভাবিক জনজীবন যেমন ব্যাহত হয়েছে তেমনি অসুবিধায় পড়েছে পড়ুয়ারা। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় চিন্তায় রয়েছেন অবিভাবকরাও।
কাশ্মীরে অশান্তি ছড়াতেই দুষ্কৃতিরা স্কুলে অগ্নি সংযোগ করছে বলে মনে করছে প্রশাসনের একাংশ। বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পরোক্ষ মদতেও এই কাজ করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারনা। যদিও বিচ্ছিন্নতাবীদ নেতা সৈয়দ আলি শাহ গিলানি এই ঘটানায় তাদের কেউ জড়িত নয় বলে বলে জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications