Ram Mandir: রয়েছে নাশকতার হুঁশিয়ারি, রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যা যেন দুর্গ, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
প্রতীক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। সোমবার, ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, একইসঙ্গে মন্দিরের গর্ভগৃহে রামালালার প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন হবে। অযোধ্যা জুড়ে এখন রাম উৎসব। সেইসঙ্গে রাম লালার মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের তাবড়ও ভিভিআইপিএরা উপস্থিত থাকবেন। ফলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে।
গত কয়েকদিন ধরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা নগরীকে। রবিবার থেকে রামের শহর যেন দুর্গে পরিত হয়েছে। মাছি গলার উপায় নেই অযোধ্যাতে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাম মন্দিররের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এটিএস, এসটিএফ, পিএসি, ইউপিএসএসএফ-র বাহিনী মোতায়েন করা হয়েছে এই শহরে। ভিআইপিদের জায়গাকে ঘিরে রাখবে সিআরপিএফ।

নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হচ্ছে প্রযুক্তির ব্যবহার। উদ্বোধনের আগে থেকেই নজরদারি চালানো হচ্ছেসমস্ত এলাকা জুড়ে। ড্রোন উড়িয়ে কেউ যাতে নিরাপত্তা লঙ্ঘন করতে না পারে তার জন্যও চলছে চলছে কড়া প্রহরা। সরযূ নদীর ঘাটগুলোতেও বিশেষ পাহারা বসানো হয়েছে। বিভিন্ন জোনে(লাল, হলুদ) ভাগ করা হয়েছে গোটা এলাকাকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি।
প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রামমন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বার কোড লাগানো ছাড়া কোনও যানকেই অযোধ্যায় প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। রবিবারও বিশাল সংখ্যার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই শহরে
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বিদেশের প্রতিনিধিরাও। এই আবহে এসেছে জঙ্গি হামলার বার্তাও। প্রশাসন সূত্রে খবর, জঈশ-ই-মহম্মদের হুঁশিয়ারির পরই রাম মন্দির-সহ গোটা অযোধ্যাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও আতঙ্ক ছড়াতেই এই হুমকি বলে মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। মোট ১৩ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে, সারা দিনে দু'বার মন্দিরের দরজা খোলা হবে। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলার পর সাড়ে ১১টার সময় দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তার পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। সন্ধ্যা ৭টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে।
-
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের -
এলপিজি সরবরাহ ব্যাহত! কুইক-কমার্স থেকে মুহূর্তে উধাও ইন্ডাকশন কুকটপ, কী অবস্থা বাজারের? -
লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্রাবিড়, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি শুভমানকে -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
ইরান সংঘাতে বিপুল ব্যয়, ছয় দিনেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকার বেশি -
এলপিজির কালোবাজারি রুখতে কঠোর অভিযান শুরু কলকাতা পুলিশের, চলছে নজরদারি -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের












Click it and Unblock the Notifications