Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাতীয় সঙ্গীতের অবমাননায় এই পরিণতি হতে পারে আপনারও, জানুন আসল ঘটনা

সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোয় অবমাননার দায়ে মামলা দায়ের হল তিনজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে। এই তিনজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্ধ্রপ্রদেশের সাইবেরাবাদে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোয় অবমাননার দায়ে মামলা দায়ের হল তিনজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে। এই তিনজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জাতীয় সঙ্গীতের অবমাননায় এই পরিণতি হতে পারে আপনারও

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। এই তিনজন রাজেন্দ্র নগর পুলিশ স্টেশন এলাকার একটি সিনেমা হলে হিন্দি সিনেমা দেখতে যান। সেখানে শুরুতেই জাতীয় সঙ্গীত বেজে উঠলেও অভিযোগ, এই তিনজনে উঠে দাঁড়াননি।

এরপরই সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, বাকী সকলেই উঠে দাঁড়ালেও এই তিনজন উঠে দাঁড়াননি। তারপরই পুলিশের তরফে মামলা দায়ের করা হয়। তিনজনের বয়সই ২০-র ঘরে বলে জানিয়েছেন শামসাবাদ জোনের ডেপুটি পুলিশ সুপার পিভি পদ্মজা।

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, সেইসময়ে সিনেমা হলে একজন সিনিয়র পুলিশ আধিকারিক ছিলেন। তিনি বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপরই মামলা দায়ের করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+