বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ২৭৬ জন ভারতীয়! জানাল কেন্দ্র

চিনের পর করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছিল পার্শ্ববর্তী জাপান ও কোরিয়াতে। তবে সেই দেশগুলির অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে সেখানে সেটি ভয়াবহ আকার ধারন করেনি। তবে ইরানে করোনা প্রকোপ ছড়াতেই সেটি মহামারী আকার ধারন করেছিল। চিনের পর এক সময় পর্যন্ত সব থেকে ক্ষতিগ্রস্থ দেশ ছিল ইরানই। এহেন ইরানেই প্রায় ২৫০ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেল।

লাদাখের ৮০০ জন আটকে রয়েছে ইরানে

লাদাখের ৮০০ জন আটকে রয়েছে ইরানে

জানা গিয়েছে, লাদাখের কারগিল থেকে ৮০০ জনের একটি প্রতিনিধি দল ইরানে গিয়েছিল। গত ফেব্রুয়ারি থেকে সেখানেই আটকে রয়েছেন সেই দলের সদস্যরা। তাঁদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন হোটেলে আছেন। এদের মধ্যে অনেকেই আছেন ইরানে করোনার আঁতুড়ঘর হিসেবে পরিচিত কমে।

ইরানে ২৫৫ ভারতীয় করোনায় আক্রান্ত

ইরানে ২৫৫ ভারতীয় করোনায় আক্রান্ত

সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত সরকারের তরফে পুনে থেকে একদল চিকিত্‍‌সককে ইরান পাঠানো হয়েছিল। সেখানে উপস্থিত ভারতীয়দের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য তাঁদের পাঠানো হয়েছিল। সেই চিকিৎশোকদের তালিকাতেই জানা গিয়েছে যে সেদেশে থাকা ২৫৫ জন ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে।

ইরানে হাজারের কাছাকাছি মারা গিয়েছে করোনায়

ইরানে হাজারের কাছাকাছি মারা গিয়েছে করোনায়

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানে আটকে পড়া ২৩৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তাঁদের মধ্যে বেশিরভাগই জম্মু-কাশ্মীরের ছাত্রছাত্রী, যাঁরা ইরানের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়েন। ইরানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৮৮ জন মানুষের। আক্রান্ত ১৬ হাজার। তবে চিকিৎসা পরিকাঠামো ও সচেতনতার অভাবে কিছুতেই করোনার হানা থামাতে পারছে না ইরান।

ইতালি, হংকং সহ আরও বেশ কয়েকটি দেশে ভারতীয়দের শরীরে করোনা

ইতালি, হংকং সহ আরও বেশ কয়েকটি দেশে ভারতীয়দের শরীরে করোনা

এদিকে ইরান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয়রা। এর মধ্যে ইতালিতে রয়েছেন ৫ ভারতীয়। হংকংয়ে এক ভারতীয় করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। কুয়েত, শ্রীলঙ্কা ও রাওয়ান্ডাতে একজন করে ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে।সব মিলিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ২৭৬ জন ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+