২০২০ মকর সংক্রান্তি : দেশের কোন অংশে কোন খাবার তৈরি হয় এই উৎসবে
ভোররাত থেকে পূণ্য়স্নানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কোথাও লোহরি তো কোথাও পোঙ্গলের উৎসব চলছে সংক্রান্তি উপলক্ষ্য়ে। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আজ বিভিন্ন গৃহস্থেই উৎসবের আমেজ।
ভোররাত থেকে পূণ্য স্নানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কোথাও লোহরি তো কোথাও পোঙ্গলের উৎসব চলছে সংক্রান্তি উপলক্ষ্য়ে। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আজ বিভিন্ন গৃহস্থেই উৎসবের আমেজ। কোথাও নিত্যনতুন পিঠের আয়োজন , কোথাও বা মিষ্টি মুখে উদাযপন পর্ব চলছে এই উৎসবের। একনজরে চটজলদি দেখে নিন এমন উৎসবের দিনে দেশের কোন কোন প্রান্তে কোন কোন খাবর তৈরি হয়।
পিঠে পুলি
মকর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পুলি হবেই। আর সেই পিঠে পুলির আস্বাদনেই মকর সংক্রান্তিতে মেতে ওঠে আপামর জনগন। এমনিতেই মিষ্টিপ্রিয় বাঙালির কাছে পৌষমাসের গুড় আর তা দিয়ে নানান রকমের সুস্বাদু পিঠে বড় পাওনা।
আপ্পালু
দক্ষিণ ভারতে এমন দিনে তৈরি হয় আপ্পালু। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই মিষ্টি অত্যন্ত জনপ্রিয়। খানিকটা মালপোয়ার মতো খেতে এই মিষ্টি মকর সংক্রান্তির দিনে পাতে পেলে আর কী চাই!
তিলের নাড়ু
বিহার সহ গোবলয়ের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মকর সংক্রান্তিতে আসে তিলের নাড়ু। গুড় দিয়ে , তিল দিয়ে তৈরি হওয়া এই নাড়ু মকর সংক্রান্তির উৎসবকে আরও বেশি আনন্দময় করে দেয়।
উন্ধিউ
বিভিন্ন রকমের সব্জি ,পাপড়, কাঁচকলা দিয়ে তৈরি হয় গুজরাতের এই বিশেষ ডিশটি। একটি কড়ায় তৈরি হয় এই বিভিন্ন রকমের সব্জি দিয়ে তৈরি এই তরকারি মকর সংক্রান্তির দিন বাজরার রুটি দিয়ে খেতে মন্দ লাগে না।
পুরান পোলি
মকর সংক্রান্তির দিন মহারাষ্ট্ররে ঘরে ঘরে তৈরি হয় পুরন পোলি। ডাল আর গুড় দিয়ে তৈরি রুটির মতো দেখতে এই মিষ্টি মারাঠাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ঘিয়ে ভাজা এই মিষ্টি নিয়ে মাহারাষ্ট্রে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব।












Click it and Unblock the Notifications