কেজরিওয়ালকে ' রাজনৈতিক এইডস ' বলে কটাক্ষ দলের প্রাক্তন 'সৈনিক' বিশ্বাসের
কেজরিওয়ালকে ' রাজনৈতিক এইডস ' বলে কটাক্ষ দলের প্রাক্তন 'সৈনিক' বিশ্বাসের
এককালে তাঁর পরিচিতি ছিল কবি হিসাবে। পরবর্তীকালে তিনি কেজরিওয়ালে আম আদমি পার্টির ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে যোগ দেন সেই দলে। বহু টিভি চ্যানেল থেকে সভামঞ্চে কুমার বিশ্বাসকে দেখা গিয়েছে আম আদমি পার্টি তথা কেজরিওয়ালের হয়ে গলা ফাটাতে। এবার কেজরিওয়ালের সেই পুরনো সৈনিকই তাঁর এককালের দলীয় নেতাকে 'রাজনৈতিক এইডস' বলে কটাক্ষ করেন।

কী বলেছেন কুমার বিশ্বাস?
দিল্লি নির্বাচনের মুখে কুমার বিশ্বাস দিল্লিবাসীর প্রতি একটি বার্তায় বলেন, ' গত ৫ বছরের কলঙ্ক সাফ কররা সময় এসেছে। দিল্লিবাসীরা..এটাই সময় যিনি সমাজ, জাতি, সেনা, বন্ধুত্ব বিশ্বাসের খুন করেছেন, সেই রাজনৈতিক এইডস কেজরিওয়ালকে ভোটের দাপট দেখিয়ে দিন। ঘর থেকে বের হোন আর বুঝিয়ে দিন যে, যদি বানাতে পারি আমরা ,তাহলে মেটাতেও পারি আমরা। '

আপ বনাম বিশ্বাস
এর আগে আম আদমি পার্টির সঙ্গে কুমার বিশ্বাসের একাধিক বার দ্বন্দ্ব বাঁধতে দেখা যায়। যার জেরে ২০১৮ সালে পার্টির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। আর এর কারণ কুমারকে রাজ্যসভার আসনে আপের তরফে মনোনয়ন না দেওয়া।

বিজেপি ও 'বিশ্বাস' এর সম্পর্ক
কুমার বিশ্বাস আপ ছেড়ে দেওয়ার পর থেকে বিজেপির সঙ্গে তাঁর যোগ বাড়ছে কিনা , তা নিয়ে জল্পনা বাড়তে থাকে। একাধিকবার জানা যায় যে আপের সঙ্গে বিচ্ছেদের পর কুমার বিশ্বাস পদ্মশিবিরের দিকে ঝুঁকেছেন। আর তারপরই সেই সমস্ত রিপোর্ট নস্যাৎ করে দেন কুমার বিশ্বাস নিজে।












Click it and Unblock the Notifications