সরকারি হাসপাতালে পুলিশকর্মীদের বিদ্যুৎ চুরি, প্রাণ গেল ২০ রোগীর
অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সরকারি হাসপাতাল ১২ ঘণ্টা বিদ্যুৎহীন হওয়ায় ৮ শিশু, ৪ মহিলাসহ ২০ জনের মৃত্যুর অভিযোগ। আউটপোস্টের পুলিশকর্মীরা বেআইনিভাবে বিদ্যুৎ নেওয়ায় ঘটনাটি ঘটে।
হাসপাতাল বারোঘণ্টা বিদ্যুৎহীন থাকায় আট শিশু, চার মহিলাসহ কুড়িজনের মৃত্যুর অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। আর বাকিরা যেরকম খারাপ অবস্থায় পড়েছিলেন তা অবর্ণনীয় বলেই জানাচ্ছেন রোগী ও তাদের আত্মীয়রা। বুধবার সন্ধে সাতটা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিদ্যুৎহীন ছিল কুর্নুলের সরকারি হাসপাতাল।
একইসঙ্গে এই সময়ে হাসপাতালে কোনও আরএমও কিংবা কোনও সিনিয়র চিকিৎসক ছিল না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীন সরকারি চিকিৎসক জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুই হয়েছে হাসপাতাল বিদ্য়ুৎহীন থাকার কারণে। সূত্রের খবর, হাসপাতালেই থাকা পুলিশ আউটপোস্টের কর্মীরা বেআইনিভাবে বিদ্য়ুৎ সংযোগ নেওয়ায় হাসপাতাল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল বিদ্য়ুৎহীন হওয়ার সঙ্গে সঙ্গে লাইনম্য়ানদের সঙ্গে যোগাযোগ করা হলে যাদের পাওয়া যায়, তারা রাতে কাজ করতে রাজি হননি। হাসপাতালের সুপার ড:জে ভিরাস্বামী ঘটনার জন্য পুলিশ আউটপোস্টের কর্মীদেরই দায়ী করেছেন।
ঘটনার খবর পাওয়ার পর হাসপাতাল সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রীনিবাস। কঠিন সময়ে ডিউটিতে থাকা চিকিৎসকদের না পাওয়াতেও তিনি ক্ষোভ গোপন করেননি। হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই সংকটের সময়ে আরএমও-র থাকা উচিৎ ছিল। হাসপাতালের কর্মীদের গাফিলতিতেই এই ঘটনা বলে জানিয়েছেন মন্ত্রী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিদ্যুৎকর্মীদের মধ্যে চাপানউতোরও শুরু হয়েছে ঘটনাটি নিয়ে।
ঘটনার পরেই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। কুড়িটি ইনভার্টার কেনার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications