অনন্তনাগে নিকেশ ২ লস্কর জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাগুলি
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার বড় সাফল্য। নিকেশ ২ লস্কর জঙ্গি। শনিবার ভোরে অনন্তনাগের সঙ্গম টাউনে জঙ্গি দের সঙ্গে গুলিবিনিময় শুরু হয় সেনা বাহিনীর।
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার বড় সাফল্য। নিকেশ ২ লস্কর জঙ্গি। শনিবার ভোরে অনন্তনাগের সঙ্গম টাউনে জঙ্গি দের সঙ্গে গুলিবিনিময় শুরু হয় সেনা বাহিনীর। পেট্রোলিংয়ের সময় পুলিসকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিস। পরিস্থিতি উদ্বেগজনক দেখার পর আধাসেনাকে খবর দেওয়া হয়। পুলিসের সঙ্গে জঙ্গিদের মোকাবিলায় নামে সিআরপিএফও। পুলিস এবং সিআরপিএফের যৌথ অভিযানে চাপ বাড়তে থাকে জঙ্গিদের উপর। ঘণ্টা খানেক গুলি বিনিময় চলার পর ২ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।

প্রচুর পরিমানে অস্ত্র উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। একটি একে-৪৭, একটি পিস্তল এবং একাধিক ম্যাগাজিন, অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে জঙ্গিদের কাছ থেকে। মৃত দুই জঙ্গির নাম নাভিদ ভাট এবং আকিব ইয়াসিন ভাট। নাভিদ এবং আকিব দুজনেই কাইমোহর বাসিন্দা।
কয়েকদিন আগেই কাশ্মীরের ত্রাল এলাকাকে জঙ্গিমুক্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। পুলওয়ামা হামলার এক বছর পূর্তির পরের দিনই এই ঘোষণা করে সেনাবাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য পুলওয়ামা এই ত্রাল এলাকার মধ্যেই পড়ে। ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল পুলওয়ামায়।












Click it and Unblock the Notifications