Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladeshi Arrested: তিন মহিলা-সহ ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, ম্যারাথন তল্লাশি মহারাষ্ট্রে

Bangladeshi Arrested: এবার মহারাষ্ট্র (Maharashtra) থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। মহারাষ্ট্রের জঙ্গি দমন স্কোয়াডের (Anti Terror Squad) তাদের গ্রেফতার করেছে। অভিযানে সামিল ছিল স্থানীয় পুলিশও। জানা গিয়েছে, ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন মহিলা। এদেশে অনুপ্রবেশ করে দিব্যি বাড়ি বানিয়ে এতদিন থাকছিলেন তারা।

বেশকয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators) শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বলে গোপন সূত্রে খবর পেয়েছিল মহারাষ্ট্র পুলিশ। সেইমতো মুম্বই, নভি মুম্বই, থানে ও নাসিকে অভিযান শুরু করে পুলিশ। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ম্যারাথন তল্লাশি চালানো হয় রাজ্যজুড়ে। তারই ফলশ্রুতি হিসেবে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল পুলিশের জালে।

Maharashtra Police

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় এটিএস। মুম্বই, নভি মুম্বই, থানে ও নাসিক শহরে ১৭ জন বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়াই তারা ভারতে থাকছিলেন।

ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। কোথা থেকে কীভাবে কাদের সাহায্যে তারা অনুপ্রবেশ করেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, বাংলাদেশি ওই অনুপ্রবেশকারীরা নিজেদের ভারতের বাসিন্দা প্রমাণ করতে ভুয়ো নথিও (Fake Identities) বানিয়েছিল বলে অভিযোগ।

ভুয়ো আধার ও প্যান কার্ড বানিয়েছিল ধৃতরা। এই আধার ও প্যান জালিয়াতির নেপথ্যে কোনও চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলিতে বাকি তদন্তপ্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, অনুপ্রবেশকারীদের ফের বাংলাদেশেই ফেরানো হবে বলে বুধবার জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। নাগপুরে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, রাজ্যজুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে। যারা অবৈধভাবে এদেশে বসবাস করছেন তাদের শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে। কল্যাণ ও সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+