তামিলনাড়ুতে ভারী বৃষ্টির জেরে মৃত ১৫, বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান

তামিলনাড়ুতে ভারী বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। কয়ম্বাতুরে বৃষ্টির জেরে একটি দেওয়াল ভেঙে পড়ায় এই বিপত্তি ঘটে। গত দুইদিন ধরেই ভারী বৃষ্টিতে জর্জরিত রাজ্যটি।

গত দুইদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছে

গত দুইদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছে

ভারী বৃষ্টির জেরে গত দুইদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছে। রবিবার চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, আগামী দুইদিন আরও প্রবল বৃষ্টি হতে পারে। এ রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কুডালোর জেলার প্রায় এক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি

চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি

বৃষ্টির আশঙ্কা থেকে ইতিমধ্যে চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠআনগুলি। চেন্নাই সিটি করপোরেশনের মেয়র জি প্রকাশ বলেছেন, "আমরা সব সময় মানুষকে সাহায্য করতে প্রস্তুত। করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে পানি নিষ্কাশনের কাজ শুরু করছেন।"

সতর্কবার্তা জারি

সতর্কবার্তা জারি

আরএমসির সতর্কবার্তায় বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুভ্যালুর, ভেল্লোর, তিরুভ্যান্নামালাই, থোটুক্কুডি, রামনাথপুরাম ও তিরুনেলভেলি জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। আরএমসির পরিচালক বলেছেন, "গত ২৪ ঘণ্টায় থোটুক্কুডির সাতানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার, কুডালোরে ১৭ সেন্টিমিটার, তিরুনেলভেলি জেলায় ১৬ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লক্ষদ্বীপের নিকটবর্তী এলাকায় নিম্নচাপের অবস্থান করায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঝড়ের সৃষ্টি হতে পারে। এ জন্য জেলেদের পরবর্তী কয়েক দিন সমুদ্রের দিকে যাওয়া উচিত হবে না।"

একই স্থিতি পুডুচেরিতেও

একই স্থিতি পুডুচেরিতেও

আবহাওয়ার বিভাগের সতর্কতা জারির পর সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুডুচেরি সরকারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+