ইন্ডিয়া গেটে স্থাপিত নেতাজির মূর্তিটি কে তৈরি করছেন জানেন, মূর্তির বিশেষত্বই বা কী?
আজ বঙ্গসন্তান নেতাজির জন্মজয়ন্তী
দেশজুড়ে আজ পালিত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবাষিকী। রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে বীর বিপ্লবী নেতাজির ২৮ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করবেন।

দেশের বীর বিপ্লবী বঙ্গসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়ক। যিনি ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক। ওডিশার ঢেনকানাল জেলার বাসিন্দা তিনি। গদানায়ক ও তাঁর টিম মিলে মূর্তিটি ধীরে ধীরে গড়ে তুলেছেন। এই বিশালাকার মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি। তেলাঙ্গানা থেকে গ্রানাইট পাথরগুলি আনা রয়েছে। ২৮ ফুট উচ্চতা মূর্তিটির।
পরিচালক ভাস্কর অদ্বৈত গদানায়ক জানিয়েছেন, প্রধানমন্ত্রী আমাকে এই কাজের দায়িত্ব দেওয়ায় আমি খুব আনন্দিত। আমার মনে হচ্ছে, আজ নেতাজি তাঁর প্রাপ্য, ন্যায্য সম্মান পাবেন। তাছাড়া আমি খুব গর্বিত, আমি নিজে ওড়িশাবাসী। আর নেতাজি সুভাষ চন্দ্র বসুও জন্মেছিলেন এই জায়গাতে। সেই সঙ্গে কাটিয়েছিলেন তাঁর শৈশবও।'
তিনি আরও জানান, সোজা রাইসিনা হিলস থেকে এই মূর্তিটি দেখা যাবে। এই ২৮ ফুটের উচ্চ মূর্তিটি তেলেঙ্গানা থেকে আনা গ্রানাইট পাথর এনে খোদাই করা হয়েছে। আমি মনে করি কালো গ্রানাইট পাথর অতীতে ঘটেছিল এমন কিছুর সাক্ষী।নেতাজির দৃঢ় ব্যক্তিত্ব এই মূর্তির মাধ্যমে প্রতিফলিত হবে।
শিল্পী তথা পরিচালক ভাস্কর অদ্বৈত গদানায়ক ভুবনেশ্বরের বি কে কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসের ছাত্র। লন্ডনের স্লেড স্কুল অফ ফাইন আর্টস থেকে ১৯৯৫ সালে স্নাতকোত্তর হন। তিনি ১৯৯৩ সালে পেয়েছিলেন জাতীয় ললিত কলা আকাদেমি পুরস্কার। তারপর ওডিশা ললিত কলা আকাদেমি পুরস্কার পান ১৯৯৯ সালে। স্কট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন ১৯৯৯ সালে। ভাস্কর্য পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয় ১৯৯৬ সালে।
শিল্পী অনেকগুলি প্রজেক্টের কাজ করেছেন। তাঁর মধ্যে সবচেয়ে বিখ্যাত কাজ গুলি হল, কালো মার্বেলে তৈরি মহাত্মা গান্ধীর মূর্তি, রাজঘাটে তৈরি করেছেন জাতির পিতার ভাস্কর্য, গান্ধী পরিবারের নানান চিত্র, হৃদয় কুঞ্জ, লন্ডনের সবরমতি আশ্রম।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications