তবে কী শেষ রক্ষা হল না? দিল্লি বিমানবন্দরে ব্রিটেন ফেরত ১১ যাত্রীকে ঘিরে বাড়ছে আতঙ্ক
৪ ব্রিটেন ফেরত বিমানে ১১ করোনা আক্রান্ত, ৫০ জন সন্দেভাজনের ঠাঁই কোয়ারেন্টাইনে
করোনা করোনা স্ট্রেনের আগমণে তটস্থ গোটা ব্রিটেন। এদিকে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য দেশেও। অন্যদিকে নয়া করোনার আগমণ ঠেকাতে ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৪০ টি দেশ। তালিকায় রয়েছে ভারতও। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে ব্রিটেন ফেরত ১১ জন রোগীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস।

বুধবার থেকে নিষিদ্ধ হয়েছে উড়ান পরিষেবা
আর এই খবর মিলতেই ফের আতঙ্ক ছড়িয়েছে গোটা দিল্লিতে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকে ব্রিটেনের সমস্ত উড়ান নিষিদ্ধ হয়েছে ভারতে। কিন্তু তার আগেই দিল্লি, কলকাতা, মুম্বইতে নামে অসংখ্যা ব্রিটেন ফেরত যাত্রী। আর তাদেরকে নিয়েই নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক।

ব্রিটেন ফেরত ১১ জন করোনা আক্রান্তের খোঁজ
এদিকে গত ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে কেন্দ্র। শুরু হয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং-র কাজও। এদিকে বর্তমানে শুধুমাত্র দিল্লি বিমান বন্দরেই ব্রিটেন ফেরত ১১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

মোট ৪টি বিমানেই আসেন করোনা আক্রান্তরা
এই সমস্ত করোনা আক্রান্ত যাত্রীই গত কয়েকদিনে মোট চারটি বিমানে ভিন্ন ভিন্ন সময় দিল্লি বিমান বন্দরে নামে। যদিও তাদের শরীরে প্রাপ্ত করোনা ভাইরাস ব্রিটেনের নয়া স্ট্রেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলছে বিশদ গবেষণা। এদিন একথা জানান জেনিস্ট্রিংস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা গৌরী আগরওয়াল। এই সংস্থা উপরেই বর্তমানে দিল্লি বিমানবন্দরে আগত বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষার দায়িত্ব রয়েছে বলে খবর।

৯৫০ জন যাত্রীর করোনা পরীক্ষা
সূত্রের খবর, গত কয়েকদিনে ব্রিটেন থেকে আগত ৯৫০ জন যাত্রীর করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যেই ১১ জনের করোনা ধরা পড়ে। এছাড়াও সন্দেহভাজন আরও ৫০ জন যাত্রীকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গত ১০ দিনে ব্রিটেন থেকে যে সমস্ত যাত্রীরা ফিরেছেন তাদের খোঁজার উপরেই নতুন করে জোর দিচ্ছে রাজ্য সরকারগুলি। সূত্রের খবর, এই কদিনে দিল্লি, চেন্নাই ও কলকাতা বিমানবন্দরে নামা এই ধরণের যাত্রীদের মধ্যে মোট ২০ জনের দেহে করোনা অস্তিত্ব মিলেছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications