উত্তরপ্রদেশে ডেঙ্গু রোগীকে প্লেটলেটের বদলে দেওয়া হল ফলের রস, গ্রেফতার ১০

ভুয়ো প্লেটলেট বিক্রির অভিযোগে উত্তরপ্রদেশে ১০ জন গ্রেফতার

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডেঙ্গু রোগীর পরিবারকে ভুয়ো প্লেটলেট বিক্রির অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। ডেঙ্গু রোগীকে প্লেটলেটের বদলে ফলের রস দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে জানতে পারে, রোগীর পরিবারকে ভুয়ো প্লেটলেট বিক্রি করা হয়েছিল।

উত্তরপ্রদেশে ডেঙ্গু রোগীকে প্লেটলেটের বদলে দেওয়া হল ফলের রস, গ্রেফতার ১০

প্রয়াগরাজের পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওযা ১০ জন ব্লাডব্যাঙ্ক থেকে প্লাজমা নেয়। তাদের প্লেটলেট হিসেবে পুনরায় প্যাক করে রাখে। প্লাজমা ও প্লেটলেট উভয়ই রক্তের উপাদান। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। তবে ডেঙ্গুর ক্ষেত্রে প্লেটলেটের চাহিদা বেশ। প্রয়াগ রাজের জেলা পুলিশ প্রধান শৈলেশ পাণ্ডে বলেন, ভুয়ো প্লেটলেট বিক্রি হচ্ছে কি না, এই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। প্রয়াগরাজে কোনও গোষ্ঠী প্লেটলেটের বদলে ফলের রস বিক্রি করেছে কি না এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি। তবে সেক্ষেত্রে সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্লেটলেটের বদলে অনেকক্ষেত্রে রক্তের প্লাজমা চলে যাচ্ছে বলে জানা গিয়েছে।

প্রয়াগরাজের পুলিশ জানিয়েছে, সারা রাজ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে সঙ্গে রক্তে প্লেটলেটের চাহিদা ক্রমেই বাড়তে শুরু করেছে। মানুষের অসহয়তার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা ভুয়ো প্লেটলেট বিক্রি করছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, প্লেটলেটর পাউচ পাওয়া গিয়েছে। তবে রোগীর পরিবারের কাছে তারা প্লেটলেটের পরিবর্তে ফলের রস দিয়েছিল কি না, সেই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এক ডেঙ্গু রোগীকে প্লেটলেটের বদলে ফলের রস দেওয়ার অভিযোগ উঠেছে। প্লাজমার বদলে ফলের রসে ট্রান্সফিজড করা হয়েছে বলে অভিযোগ। রোগীর পরিবারের তরফে জানানো হয়, এরপরেই পরিস্থিতির অবনতি হয়। রোগীকে ওই হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় হাসপাতালের তরফ থেকে রোগীর পরিবারকে জানানো হয়, রোগীকে কোনও প্লেটলেট দেওয়া হয়নি। মোসাম্বির রস বা মিষ্টি জাতীয় কোনও কিছুর রস প্লেটলেটের বদলে দেওয়া হয়েছে। তার জেরেই রোগীর মৃত্যু হয়েছে বলে দ্বিতীয় বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই হাসপাতালটি সিল করে দেওয়া হয়। রোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। তারপরেই আসল চিত্র পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+