ভারতে ক্রমেই ছড়িয়ে পড়ছে বিলাতি করোনার! আরও এক রাজ্যে মিলল নয়া স্ট্রেন

এবার তামিলনাড়ুতে মিলল বিলালি করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত একজন। এই নিয়ে ভারতে কমপক্ষে ৭ জন ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেন সার্স-কোভ-২-তে আক্রান্ত। সকালে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে দেশে ব্রিটিশ করোনা স্ট্রেনে আক্রান্ত ছয় জনের খোঁজ মিলেছে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একজনের খোঁজ মিলল যাঁর শরীরে মিলল ব্রিটিশ করোনা ভাইরাসের নতুন স্ট্রেনটি। যা নিয়ে আতঙ্ক ক্রমেই ছড়াতে শুরু করেছে দেশে।

কোথায় কোথায় করোনা ভাইরাসের নয়া স্ট্রেন?

কোথায় কোথায় করোনা ভাইরাসের নয়া স্ট্রেন?

ব্রিটিশ করোনা স্ট্রেনে আক্রান্তদের মধ্যে তিনজনকে বেঙ্গালুরু , দু'জনকে হায়দরাবাদ আর বাকি দু'জনকে পুনে-র হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। আর একজনকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই সব আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনার নয়া প্রজাতির আতঙ্ক

করোনার নয়া প্রজাতির আতঙ্ক

এদিকে ব্রিটেনে পাওয়া করোনার নয়া প্রজাতির আতঙ্কের মধ্যে ফের লন্ডন ফেরত ভারতীয়দের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব। কেরলে লন্ডন ফেরত ১৮ জন ভারতীয়র কোরোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জানিয়েছেন কেরলের স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা। আক্রান্তদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নমুনা বিশ্লেষণ

নমুনা বিশ্লেষণ

প্রথমে ব্রিটেন ফেরত আটজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের নমুনা বিশ্লেষণের জন্য পুনের জাতীয় ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। এদিকে ভারতে কমপক্ষে ৭ জন ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেন SARS-CoV2 তে আক্রান্ত।

কেরলে বিলেত ফেরত ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ

কেরলে বিলেত ফেরত ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ

কেরলের স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, কেরলের চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি কড়া করা হয়েছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তা ঘটেনি। রাজ্যে মৃত্যুর হার বাড়েনি। কারণ সরকার এ ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+