Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ছে উদ্যোগ, করোনা মোকাবিলায় এবার বড়সড় পদক্ষেপ বেলুড় মঠের

করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তা চালু করা হবে। এখানে থাকবে অক্সিজেনের সুব্যবস্থাও।

করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা মোকাবিলায় এবার বড়সড় পদক্ষেপ বেলুড় মঠের

আগামী ১ জুন থেকে তা চালু করা হবে। এখানে থাকবে অক্সিজেনের সুব্যবস্থাও। এক প্রেস বিজ্ঞপ্তি মারফত একথা জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ সারদাপীঠের তরফ থেকে।

মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু হবে। ক্লাস রুম, প্রার্থনা কক্ষকে এই কাজে ব্যবহার করা হবে। সেমিনার হলকেও এই কাজে ব্যবহার করা হবে।আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। বাড়িতে আইসোলেশনে থাকার মতো অবস্থায় না থাকা করোনা রোগীদের জন্যই এই সেফ হোম চালু করতে চলেছে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। শিল্পমন্দির পলিটেকনিক ক্যাম্পাসের ভিতরে হবে এই সেফ হোম।

আগে করোনায় যারা আক্রান্ত হয়েছেন, আবার তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিংবা করোনায় গুরুতর অসুস্থ নয় এমন রোগীদের জন্য এই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। এই সেফ হোমটি বেলুড়, বালি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে।

৫০ বেডের এই সেফ হোমে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের জন্য চালু রাখা হবে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে বহু করোনা রোগীকে চিকিৎসকেরা বাড়িতেই আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়ে থাকেন। তাঁদের মধ্যে অনেকই আছেন যাদের বাড়িতে আইসোলেশনে থাকার মতো উপযুক্ত পরিবেশ নেই, পরিকাঠামোও নেই।

তাঁরা একটি মাত্র ছোট ঘরে অনেকে থাকেন। এতে পরিবারের বাকি সদস্যদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাঁদের ক্ষেত্রে এই সেফ হোম প্রয়োজনীয় এবং তাদের সমস্যা অনেকটাই সমাধান করবে বলে মনে করা হচ্ছে।

তবে সেফ হোমে ভর্তি থাকাকালীন কেউ যদি গুরুতর অসুস্থ হন তাঁকে সরকারি কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন দেশে। করেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৭৫৪ জন। কয়েকদিন আগে পর্যন্ত দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছিলেন ৪ হাজারের বেশি মানুষ।

আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় যেখানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৬,১৬১ জন। অন্যদিকে করোনা ভাইরাসে সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৩,৮১৮ জন।দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৬,৬২,৫৭৫।

দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪৬,১১৬ জন। করোনা সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭,৪৫,২৩৭ জন হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+