অমিতের ৩১ এর সভায় কি যোগ দিচ্ছেন! মুখ খুললেন রথীন চক্রবর্তী

রাজীবের আরও এক তৃণমূলের সতীর্থ অমিতের সভায় থাকছেন! মুখ খুললেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী

শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ৩১ জানুয়ারি বাংলায় 'ধামাকা' হতে চলেছে অমিত শাহের সভায়। অনেকেই বলছেন ১৯ ডিসেম্বর মেদিনীপুর যা দেখেছে, সেই আমেজের রিপিট টেলিকাস্ট হতে পারে রবিবারের হাওড়ার সভায়। এদিকে, রবিবার অমিত শাহের মেগা সভার আগে আজ হাওড়া তৃণমূলের অন্যতম নাম রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়লেন তাঁর বিধায়ক পদ। আর সেই ইস্যুতে কথা বলতে গিয়ে হাওড়ার প্রাক্তন মেয়র চিকিৎসক রথীন চক্রবর্তী জানালেন আরও এক বড় খবর।

৩১ এর হাওড়ার সভায় কার নাম নিশ্চিত?

৩১ এর হাওড়ার সভায় কার নাম নিশ্চিত?

এদিব হাওড়ার প্রাক্তন মেয়র ফের একবার রাজীব ইস্য়ুতেও দলের বিরুদ্ধে মুখ খোলেন। আর সেই সূত্র ধরে তিনি জানান ৩১ জানুয়ারি, রবিবার অমিক শাহের সভায় তিনি উপস্থিত থাকছেন। এবিষয়ে তিনি বাকি কোনও কথা জানাতে চাননি। তবে তাঁর কথার সূত্র ধরে জল্পনা কার্যত নিশ্চিত হতে শুরু করেছে যে হাওড়ার প্রাক্তন মেয়র তথা হাওড়া তৃণমূলে রাজীবের সতীর্থ রথীনবাবু বিজেপিতে যোগ দিতে পারেন।

কী করলে তৃণমূলের ভাঙনের সমস্যা মিটবে?

কী করলে তৃণমূলের ভাঙনের সমস্যা মিটবে?

এদিন এক টিভি সাক্ষাৎকারে রথীন চক্রবর্তী বলেন, জলকে ফোটালে তার থেকে বাষ্প বের হবেই। আর সেই বাষ্পকে চেপে রাখলেই বিস্ফোরণ বলে দাবি করে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন রথীন চক্রবর্তী। তিনি জানান, দলে মূল্যায়ন প্রয়োজন। দলে তিনি বহুদিন ধরে যোগ্য সম্মান পাচ্ছিলেন না।

বেসুরো বার্তা ও রথীন

বেসুরো বার্তা ও রথীন

প্রসঙ্গত, বহুদিন আগে থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন রথীন চক্রবর্তী। তিনি বলেছিলেন দলে নেতৃত্বের অভাব রয়েছে। চরম অসহযোগিতার আবহ রয়েছে। আর এদিন তিনি বললেন , নতুন বাংলা গড়তে এবার তিনি নতুন ভাবে ভাবতে চান। যে কাজ করতে পারেননি, তা করতে চান।

অমিতের সভায় কারা যোগ দিতে পারেন!

অমিতের সভায় কারা যোগ দিতে পারেন!

এদিকে,জল্পনা রয়েছে যে রথীন চক্রবর্তীর মতো হাওড়ার হেভিওয়েট ছাড়াও অমিত শাহের সভায় যোগ দিতে পারেন, বৈশালী ডালমিয়া। এদিন রাজীবের পদক্ষেপের পর প্রাক্তন বনমন্ত্রীর নামও উজ্জ্বল হয়েছে। এছাড়াও নাম উঠছে বিধায়ক প্রবীর ঘোষালের। ফলে ৩১ এ যে হাওড়ার সভা রথী, মহারথী ও দলবদলের খবরে থাকবে, তা মনে করছে রাজ্যরাজনীতির একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+