প্যান্টোগ্রাফ ছিড়ে বিপত্তি হাওড়া স্টেশনে, ব্যাহত ট্রেন-চলাচল

প্যান্টোগ্রাফ ছিড়ে বিপত্তি হাওড়া স্টেশনে, ব্যাহত ট্রেন-চলাচল

প্যান্টোগ্রাফ ছিড়ে বিপত্তি হাওড়া স্টেশনে। ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করতে হয়েছে বেশ কিছু লোকাল ট্রেনও। আর তার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের।

প্যান্টোগ্রাফ ছিড়ে বিপত্তি হাওড়া স্টেশনে, ব্যাহত ট্রেন-চলাচল

এদিন সকাল ১০টা নাগাদ প্যান্টোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় হাওড়ার স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে ফলকনামা এক্সপ্রেস। ওই ঘটনার পরে ট্রেনটিকে লাইন থেকে সরানো হলেও হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে অন্য প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করলেও তা স্বাভাবিকের থেকে বেশ অনেকটা দেরিতে চলছে।

এদিনের ঘটনার জেরে দুটি পাঁশকুড়া লোকাল-সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে। বেশ কিছু ট্রেনকে সাঁতরাগাছি থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, প্যান্টোগ্রাফ সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

মনে করা হচ্ছে, বিকালের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে রেল পরিষেবা। এদিকে এই ঘটনায় এদিন ক্ষোভে ফেটে পড়েন যাত্রীদের একাংশ। রেলের বিরুদ্ধে রীতিমত গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা। ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকে যায় নানা স্টেশনে। যে সমস্ত ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই সমস্ত ট্রেনকেই স্টেশনে আনা হয়। বেশ কিছু লোকাল ট্রেনকে সাঁতারাগাছি থেকে ছাড়া হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+