নয়া আতঙ্ক! ঘূর্ণিঝড় ইয়াসের দূত হয়েই কি হাজির টর্নেডো, দাপিয়ে গেল গেল ৩ এলাকায়

নয়া আতঙ্ক! ঘূর্ণিঝড় ইয়াসের দূত হয়েই কি হাজির টর্নেডো, দাপিয়ে গেল গেল ৩ এলাকায়

ইয়াস আসার আগেই রাজ্যের তিন শহরে দাপিয়ে গেল টর্নেডো। ভয়ঙ্কর তার গতি। কুণ্ডলী পাকিয়ে আকাশ থেকে নেমে এলো ঝড়। চোখের পলকে উড়িয়ে নিয়ে গেল বাড়ি ঘর। পুরোটাই ইয়াস এফেক্ট বলছেন আবহাওয়া বিদরা। ইয়াস আসার আগে পকেটে পকেটে এই ধরনের টর্নেডো দেখা মিলেেছ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইয়াস আসার আগেই টর্নেডোর বলি হয়েছে ২ জন।

 রাজ্যে টর্নেডো হানা

রাজ্যে টর্নেডো হানা

ইয়াসের জন্য প্রহর গুণছে রাজ্য। সকলে যখন সেদিকে নজর দিয়ে বসে আছে ঠিক সেই সময়ই সকলের লক্ষ্যে রাজ্যের তিন এলাকায় দাপিয়ে গেল টর্নেডো। চূঁচড়া, হালিশহর, বীজপুর। তিন এলাকায় হঠাৎ করে বিকেলের দিকে দেখা দেয় টর্নেডো। কুণ্ডলী পাকিয়ে আকাশ দাপিয়ে গ্রাস করেছে ৪০টি বাড়ি। ২ জনের প্রাণ গিয়েছে টর্নেডোর দাপটে।

ইয়াসের আগাম বার্তা

ইয়াসের আগাম বার্তা

আবহাওয়াবিদরা বলছেন হঠাৎ করে রাজ্যে এভাবে টর্নেডোর দেখা দেওয়াটা অস্বাভাবিক হলেও এটা নাকি ইয়াসেরই আগমন বার্তা। ইয়াস আসছে তার আগেই নাকি পকেটে পকেটে এই ধরনের টর্নেডো জানান দিচ্ছে। ভয়ঙ্কর সেই টর্নেডো জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আটমকাই আকাশ থেকে কালো মেঘ কুণ্ডলী পাকিয়ে জমির দিকে নেমে আসতে দেখেন তাঁরা। তার পর কয়েক কিলোমিটার জুড়ে দাপিয়ে বেরায় সেটি। যে এলাকা দিয়ে এই টর্নেডো গিয়েছে সেটা লণ্ডফন্ড করে দিয়ে গিয়েছে।

মমতার বার্তা

মমতার বার্তা

ঘটনার কথা জানার পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমন
টর্নেডো রাজ্যের তিন এলাকায় হয়েছে। তাই এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সরকারে উপর ভরসা রাখতে বলেছেন। সরকার সবরকম বিপদে রাজ্যবাসীর পাশে আছে বলে আস্বস্ত করেছেন তিনি। আজ সারারাত তিনি নবান্না থাকবেন ইয়াসের গতিবিধির দিকে নজর রাখবেন তিনি।

বাড়িতেই থাকুন

বাড়িতেই থাকুন

একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। দরজায় কড়া নাড়ছে ইয়াস। তার উপরে টর্নেডো হানা। একের পর এক প্রাকৃিতক বিপর্যয় আঘাত হানছে রাজ্যে। এই পরিস্তিতিতে রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বাড়ির বাইরে বরোবেন না। চেষ্টা করুন বাড়িতে থেকেই কাজ করার। যতটা সম্ভব মোবাইলের মাধ্যমে কাজ সেরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+