পাড়ার পুজোতে আবেগপ্রবণ কল্যাণ! মায়ের সামনে হাউ হাউ করে কাঁদলেন

পুজোর সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। আর সেই আবেগেই গা ভাসান অসংখ্য আপামর বাঙালি। কিন্ত্যু একেবারে নিজের পাড়াতেই আবেগে ভাসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারে পুজো করতে করতে হাউ হাউ করে কাঁদলেন তিনি। পেশা

পুজোর সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। আর সেই আবেগেই গা ভাসান অসংখ্য আপামর বাঙালি। কিন্ত্যু একেবারে নিজের পাড়াতেই আবেগে ভাসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারে পুজো করতে করতে হাউ হাউ করে কাঁদলেন তিনি। পেশায় আইনজীবী হলেও দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন।

মাঝে মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কখনও গান গাইতে দেখা যায় আবার কড়া ভাষায় বিরোধীদের হুঁশিয়ারিও দিতে গিয়ে বিতর্ক বাড়িয়েছেন।

সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়।

সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়।

আর এর মধ্যেই একেবারে দুর্দন্ড প্রতাপ রাজনীতিবিদকে কাঁদতে দেখেই স্তম্ভিত হয়ে পড়েন পুজো দেখতে আসা মানুষজন। আজ মহা অষ্টমী। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। অঞ্জলির সঙ্গে একেবারে ফুল মুডে আড্ডা। আর এর মধ্যেই নিজের পাড়ার পুজো মণ্ডপে পুজোতে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের গান্ধী ময়দান। যেটি কিনা সাংসদের নিজের পাড়ার পুজো হিসাবেই বিখ্যাত। আর সেখানেই পুজোতে বসেন কল্যাণবাবু।

মূর্তির কাছে চলে যান কল্যাণ

মূর্তির কাছে চলে যান কল্যাণ

সকাল থেকে পুজো শেষে একেবারে মায়ের মূর্তির কাছে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে হাত জড়ো করে প্রার্থনা জানাতে থাকেন। মন্ত্রপাঠের মাধ্যমে নিজের এবং সবার ভালো থাকার বার্তাই হয়তো মাকে জানাচ্ছিলেন সাংসদ। আর তা জানাতে জানাতেই হঠাত করেই আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। একেবারে হাত জড়ো করে হাউ হাউ কাঁদতে শুরু করে দেন। দীর্ঘ কয়েক মিনিট ধরে কাঁদতে থাকেন। আরেক পাশে চলতে থাকে মায়ের আরোতি। কিন্তু এভাবে তৃণমূল সাংসদকে কাঁদতে দেখে অনেকেও অবাক হয়ে যান।

মায়ের সামনে আবেগ প্রবণ

মায়ের সামনে আবেগ প্রবণ

তবে এমন ঘটনা নতুন নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এভাবে মায়ের সামনে আবেগ প্রবণ হয়ে পড়ার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গতবারও নবমীতে মায়ের সামনে কাঁদতে দেখা গিয়েছিল সাংসদকে। সকাল থেকে চণ্ডীপাঠ করেন কল্যাণ। আর এরপরেই সন্ধি পুজোর সময় আকুল প্রার্থনা জানাতে থাকেন তিনি। আর তা জানানোর সময়েই হঠাত করেই আবেগে ভেসে যেতে দেখা যায়। একেবারে হাউ করে মায়ের কাছে কেঁদে ক্ষমা প্রার্থনাও করতে দেখা গিয়েছে প্রভাবশালী এই নেতাকে। এবারও হয়তো আজকের ভিডিও ভাইরাল হতে পারে।

ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একেবারে গলা খুলে গান গাইছেন। সম্ভবত কোনও পুজো উদ্বোধনে গিয়ে এমন গান গাইছেন সাংসদ। আর তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই কেউ মজা করে অনেক কিছু লিখছেন তো আবার কেউ স্যালুট জানাচ্ছেন সাংসদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+