লিলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রবার কারখানা
লিলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রবার কারখানা
হাওড়ার লিলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি আস্ত রবার কারখানা। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা।দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কারখানায় রবারের বিভিন্ন সামগ্রী তৈরী করা হত। করোনা আবহে লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল।

এদিন ভোরে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। আগুন লেগেছে বুঝতে পেরে প্রথমে নিজেরাই আগুন নেভানোর কাজে নামে তাঁরা। কিন্তু দাহ্য রবার মজুত থাকার ফলে আগুন হুহু করে ছড়াতে থাকে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
পরে পুলিশ দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারন জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান কারখানার ভিতরের ইলেকট্রিক ওয়ারিংয়ে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। কয়েক লক্ষ টাকার রবার পুড়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications