যাওয়া হয়নি অযোধ্যায়! বাংলার এই মন্দিরই এখন আস্ত রাম-রাজ্য, জানেন কীভাবে পুজো চলছে
Ram Mandir Inauguration: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার! পূরণ হতে চলেছে ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলা আসা একটি স্বপ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। ঘড়ির কাঁটায় ১২ টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার কাজ।
একেবারে নিয়ম মেনে করা হবে সেই কাজ। আর সেই মুহূর্তের (Ram Mandir Inauguration) সাক্ষী থাকে গোটা দেশ। যার প্রভাব পড়েছে বাংলাতেও।

নিরাপত্তার কারনে আজ সোমবার অযোধ্যা মন্দিরে (Ram Mandir Inauguration) সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইচ্ছা থাকলেও যেতে পারেননি বহু মানুষ। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যেতে পারেননি বাংলার বহু মানুষই। আর তাই এলাকার রাম মন্দিরকেই 'অযোধ্যা' বানিয়ে (Ram Mandir Inauguration) চলছে পুজো পাঠ।
ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। চলছে বিশেষ পুজোপাঠ।
বাঁশবেড়িয়া কলবাজার রাম মন্দির। এলাকার একমাত্র রামের মন্দির। আর সেই মন্দিরকেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। একদিকে পুজো দেওয়ার ভীড় অন্যদিকে চলছে হনুমান চলিশা পাঠ। বিকালে হবে রামচরিত মানস পাঠ ও রাম কথা। এমনকি প্রদীপ জ্বালিয়ে দীপ উৎসব হবে দীপাবলির মত। শুধু তাই নয়, প্রাণ প্রতিষ্ঠার সময় করা হবে আরতিও। ভজন কীর্তন।
পাশাপাশি দুশো কিলো দুধের পায়েস ৫১ হাজার লাড্ডু প্রসাদ হিসাবে বিলি করা হবে। আট থেকে আশির ভিড় পুজো দিতে, ধূপ ধুনোর গন্ধে ভরেছে মন্দির চত্বর। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় মন্দিরের বাইরে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। চলছে বাইক নিয়ে টহল।
ব্যান্ডেল চুঁচুড়া চন্দননগরের রাস্তায় রাস্তায় গেরুয়া পতাকায় সাজানো হয়েছে। বাজছে রাম গান। কার্যত একই ছবি কলকাতা সহ বাংলার অন্যান্য জেলাতেও।
সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে (Ram Mandir Inauguration) ব্যাপক ভিড়। বহু মানুষ আসছেন রাম মন্দিরে পুজো দিতে। অন্যদিকে গণেশ টকিজের বৈকুণ্ঠ নাথ মন্দিরে ভক্তদের ভিড় চোখে পরার মত। এখান থেকেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে একটি মিছিল রওনা দেবে সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরের দিকে। অগণিত রামভক্তদের ভিড় রাজপথে।
পরিস্থিতি সামাল দিতে কয়েকশ পুলিশকে ময়দানে নামানো হয়েছে। অন্যদিকে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের দেওয়া সেই বিবৃতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঐহিত্যমণ্ডিত ঘটনা বলে উল্লেখ করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications