হাওড়া থেকে ছাড়বে Mini Vande Bharat Train! জানেন কী সুবিধা পাবেন এতে? গতিই বা কত

Mini Vande Bharat Train: যাত্রীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বন্দে ভারত ট্রেন। দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন এক ধাক্কায় যাত্রায় অনেকটাই সময় কমিয়ে দিয়েছে। এবার আসছে Mini Vande Bharat Train। খুব শীঘ্রই দেশের একাধিক রুটে এই ট্রেন ছুটবে।

সেই তালিকায় রয়েছে বারাণসী-হাওড়া রুটও। এছাড়াও রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুট। মধ্যবিত্তদের কথা বেই ভারতীয় রেলের যুগান্তকারী এই সিদ্ধান্ত। কিন্তু কী এই Mini Vande Bharat Train? সুবিধা এই ট্রেনে কী রয়েছে জানেন?

Mini Vande Bharat Train

  • Mini Vande Bharat Train আসলে কী?

বাংলা সহ দেশের একাধিক রাজ্য থেকে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। বেশ জনপ্রিয় হয়েছে এই ট্রেন। তবে এই মুহূর্তে যে ট্রেনগুলি চলছে বেশির ভাগই ১৬ কোচের। তবে Mini Vande Bharat Train গুলি হবে ৮ কোচের। বেশ কয়েকটি মিনি বন্দে ভারত এক্সপ্রেসও অবশ্য দেশের একাধিক রুটে চলছে। দিল্লিতে নতুন সরকার গঠগন হয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে হাওড়া সহ দেশের বেশ কয়েকটি রুটে এই Vande Bharat Train এর উদ্বোধন হবে।

  • Mini Vande Bharat Train- এর বিশেষত্ব

Mini Vande Bharat Train গুলিতে চেয়ার কার এবং এগজিকিউটিভ ক্লাস থাকবে। শোনা যাচ্ছে, নতুন ট্রেনগুলিতে স্লিপার কোচও থাকতে পারে। চেয়ার কার এবং এগজিকিউটিভ ক্লাস মিলিয়ে মোট ৫৫৬ জন যাত্রীর বসার সুবিধা রয়েছে। ট্রেনে ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। যাত্রীরা খাবারের অর্ডার দিলেও ভাড়ার সঙ্গে এর চার্জ যোগ হবে।

  • Mini Vande Bharat Train: কত হবে স্পিড?

Mini Vande Bharat Train প্রতি ঘণ্টায় 160 KM গতিতে ছুটতে পারে। রয়েছে আরও সুবিধা। বলে রাখা প্রয়োজন, বারাণসী থেকে হাওড়া রুটে Mini Vande Bharat Train এর উদ্বোধন হতে পারে খুব শীঘ্রই। আর তা হলে মাত্র ৬ ঘণ্টায় দুই শহরের মধ্যে যাতায়াত করা যাবে। যদিও এই বিষয়ে রেলের তরফে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+