কলকাতার পুনরাবৃত্তি এবার হাওড়াতে! জমা জলের মধ্যে ল্যাম্পপোস্টে হাত দিতেই তড়িতাহিত বৃদ্ধ
ফের কলকাতার পুনরাবৃত্তি। গত কয়েকদিন আগেই রাজভবনের সামনে জমা জলে এক যুবকের মৃত্যু হয়। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই ফের জমা জলে তড়িতাহিত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উ
ফের কলকাতার পুনরাবৃত্তি। গত কয়েকদিন আগেই রাজভবনের সামনে জমা জলে এক যুবকের মৃত্যু হয়। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই ফের জমা জলে তড়িতাহিত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, বালিতে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে ঘটে ওই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস ( ৬৫ )। ঘটনার পরেই তদন্তে নেমেছে বালি থানার পুলিশ।
স্থানীয় মানুষজনের দাবি, এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এমনটাই দাবি স্থানীয় মানুষজনের। উল্লেখ্য, টানা বৃষ্টিতে হাওড়ার পঞ্চাননতলায় জল জমে গিয়েছিল। প্রায় হাঁটুর কাছাকাছি সেই জল। আর জমা জলের উপর দিয়ে যেতে গিয়েই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। কার গাফিলতির জেরে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। সিইএসএসির ল্যাম্পপোস্টে হাত দিয়েইক এই দুর্ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, রাজভবনের বাইরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল। গত কয়েকদিন আগেই এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম ঋষভ মণ্ডল। ২৫ বছরের ওই যুবক ফরাক্কার বাসিন্দা ছিল। এদিনের মতোই গত কয়েকদিন আগে বিকেলের টানা বৃষ্টি হয়। রাজভবনের নর্থ গেটের সামনে হাঁটু সমান জল জমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি থামার পর সন্ধে সাড়ে ৬টা নাগাদ জমা জলের মধ্যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎই একটি লাইটপোস্টের পাশে পড়ে গিয়ে ছটফট করতে থাকেন তিনি। তারপরেই সব শেষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইটপোস্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
আর এই ঘটনার পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য। ঘটনার পরেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ফিরহাদ হাকিম বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা। এবার ঘটনাস্থল হাওড়া।












Click it and Unblock the Notifications