সামনেই লোকসভা ভোট, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশনে

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। দোরগোড়ায় লোকসভা ভোট। তার মধ্যেই বিপুল টাকা উদ্ধার হাওড়া স্টেশনে। লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল এই প্রথম সারির রেল স্টেশন থেকে। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার ছয় যাত্রী।হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার হয় ছয় যাত্রী। রেল পুলিশ (জিআরপি) সূত্রের খবর, ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ওই ছ'জনকে গ্রেফতার করা হয়।

money

তাদের কাছ থেকে মোট ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের সময়ে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতেরা এই বিপুল টাকা নিয়ে কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।

রেল পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু'জন পাঁশকুড়া ও চার জন লখনউয়ের বাসিন্দা। এদের নাম বিশ্বনাথ জানা, সৌমেন জানা, সৈয়দ আসিফ, জিসান খান মিরাজ, মুদিত রাষ্ট্রগী এবং মহম্মদ দানের। এরা রাজধানী এক্সপ্রেসে চেপে কলকাতা আসছিলেন।

এদিন সকালে হাওড়া স্টেশনে তারা নামে। জিআরপি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় এই ছয় যাত্রীর দিকে নজর যায়। তল্লাশি শুরু হয়ে যায়। ব্যাগ খুলতেই নোটের তাড়া দেখতে পাওয়া যায়। তাদের অফিসে নিয়ে যাওয়া হয়। শুরু হয় টাকা গোনা।

৫০ লক্ষের বেশি টাকা রেলপুলিশ উদ্ধার করে। আটক হওয়া যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু কোনও রকম কাগজপত্র তারা দেখাতে পারেননি। জিআরপি আধিকারিকেরা ছ'জনকে গ্রেফতার করে।

এর আগেও একাধিক বার বিপুল পরিমাণ টাকা হাওড়া স্টেশনে উদ্ধার হয়েছে। কী কারণে এত টাকা আসে? সেই নিয়ে প্রশ্নও রয়েছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+