Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী! তীব্র কটাক্ষ বিজেপির

এক হোটেল ব্যবসায়ীর কাছে পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে কলার ধরে মারধরের অভিযোগ উঠল হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর রীতা দত্তর স্বামী স্বপন দত্তের বিরুদ্ধে। টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী।

হুগলি চুঁচুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা দত্ত। অভিযোগ, স্ত্রী কাউন্সিলর হওয়ার সুবাদে এলাকায় একাই দাপিয়ে বেড়ান স্বপন দত্ত। এলাকায় নানা অভিযোগ এই স্বপন দত্তের বিরুদ্ধে।

tmc-bjp

চুঁচুড়া চক বাজারে জগন্নাথ খাঁড়ার একটি খাবারের হোটেল রয়েছে। অভিযোগ, বুধবার সন্ধেয় চুঁচুড়া চকবাজারে জগন্নাথ খাঁড়ার ওই হোটেলে চড়াও হন তৃণমূল নেতা স্বপন। পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় তাকে কলার ধরে মারধর করা হয়। টাকা না দিলে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটাই ধরা পড়ে সিসিটিভিতে।

জানা গিয়েছে, হোটেলের সামনে উনুনের জন্য ড্রেন পরিষ্কারে অসুবিধা হয় বলে পুরসভা থেকে উনুন সরিয়ে ফেলতে বলা হয় কিছু দিন আগে। সেই উনুন না সরানোয় কাউন্সিলরের স্বামী চাপ সৃষ্টি করেন। হোটেল মালিক জগন্নাথ খাঁড়া বলেন, কাউন্সিলরের স্বামী স্বপন দত্ত তাঁর কাছে বলে নির্দেশ আছে, হোটেল ভেঙে সরিয়ে দেওয়ার।

তিনি বলেন, পুরসভা থেকে কোনও নির্দেশ পাননি। পুরসভায় খোঁজ নিয়ে জানতে পারেন এমন কোনও নির্দেশ দেওয়াও হয়নি। হঠাৎ বুধবার সন্ধেয় স্বপন দত্ত হোটেলে চড়াও হয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। তিনি টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। তারপরেই হোটেল বন্ধ করার হুমকি দেওয়া হয়।

অভিযোগের পাল্টা স্বপন দত্ত বলেন, মহকুমা শাসকের নির্দেশ আছে জবর দখল ভেঙে সরিয়ে দেওয়ার। সেটাই বলতে গিয়েছিলেন। পঞ্চাশ হাজার টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন ওই তৃণমূল নেতা।

তিনি আরও অভিযোগ করেন, হোটেল মালিক রাস্তার পাশে ড্রেন দখল করে রেখেছেন। পুরসভা রাস্তার উপরে দোকানের ছাউনি বেরিয়ে আছে। মহকুমা শাসকের নির্দেশ আছে জবর দখল সরিয়ে দেওয়ার। সেটাই তিনি বলতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

তৃণমূল কাউন্সিলর রিতা দত্ত বলেন, চকবাজার এলাকায় কিছু দোকানের সামনে জবর দখল হয়ে রয়েছে। যার ফলে নিকাশি সমস্যা হচ্ছে। হোটেল ব্যবসায়ীকে বলা হলে তিনি শোনেননি। উল্টে তাঁর স্বামীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করেছেন।

এরপরই হুমকি দিয়ে রিতা দত্ত বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে শুধু উনুন ভাঙা হবে না, ওর হোটেলটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।

চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মদনমোহন পাল বলেন, জন প্রতিনিধি হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি। বলছে হোটেল বন্ধ করে দেবে। ৭০ বছরের ব্যবসা কী করে বন্ধ করবে সেই প্রশ্ন করেছেন তিনি। ব্যবসায়ীদের প্রশ্ন এর আগে অনেক জনপ্রতিনিধি এসেছে- গিয়েছে, পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে, কোনও দিন এমন হয়নি।

বিজেপি হুগলি সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন,তৃণমূলের এটাই ধর্ম। একবার ভোটে জিতে গেলে মানুষের ওপর, ব্যবসায়ীদের ওপর অত্যাচার করে। গোটা ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+