হাওড়া পুরভোটের জট কি কাটতে চলেছে! সর্বদলীয় বৈঠকের পর ভোট কবে জল্পনা শুরু
বাংলায় কলকাতা-সহ শতাধিক পুরসভার ভোট সম্পূর্ণ হয়েছে। কিন্তু হাওড়া পুরসভা ভোটের জট কাটেনি এখনও। সোমবার হাওড়া জেলা শাসকের দফতরে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বৈঠকের পর আচমকাই ভোটের আবহ তৈরি হয়েছে।
বাংলায় কলকাতা-সহ শতাধিক পুরসভার ভোট সম্পূর্ণ হয়েছে। কিন্তু হাওড়া পুরসভা ভোটের জট কাটেনি এখনও। সোমবার হাওড়া জেলা শাসকের দফতরে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বৈঠকের পর আচমকাই ভোটের আবহ তৈরি হয়েছে। সর্বদলীয় বৈঠকে শাসক ও বিরোধীরা সবাই অংশ নিয়েছে। বিরোধীরাও জানিয়েছেন ভোট হোক কিন্তু সঠিক পদ্ধতি মেনে।

পুরভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল হাওড়া ও বালি পুরসভার বিচ্ছিন্নকরণ নিয়ে। পুর-আইন পরিবর্তন করতে গিয়ে জটিলতা তৈরি হয়। এখনও তা রাজভবনে ফাইলবন্দি হয়ে পড়ে থাকায় কবে হবে ভোট তা নিয়ে সংশয় ঘুচছে না হাওড়াবাসীর। এরমধ্যে একটাই আশার আলো আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
রাজ্যে সরকার ও নির্বাচন কমিশন হাওড়া পুরসভা ভোট করতে আগ্রহী। ফলে আসন পুনর্বিন্যাসের পরই তা হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়। একইসঙ্গে বালি পুরসভার ভোটও হতে পারে বলে আভাস দিয়েছে কমিশন। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে যে ৫০টি ওয়ার্ড রয়েছে, সেগুলি ভেঙে ছোট করতে হবে। ৫০ থেকে বাড়িয়ে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা করা হবে ৬৬।
সেইমতো হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি করা হয়েছে। তা নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। বিরোধীদের দাবি ভোটার তালিকা ও ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিক পদ্ধতি মেনে হয়নি। সেই জটিলতা দূর করতেই এদিন বৈঠক হয়। সেখানে বিরোধী তাঁদের দাবি উত্থাপন করেছেন। আর শাসক দল ও প্রশাসনও নমনীয় সেই দাবি মেনে আসন পুনর্বিন্যাস চূড়ান্ত করতে।
যদিও আসন পুনর্বিন্যাস ও ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলাশাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ব্যর্থ বলে জানিয়েছে বিজেপি, বামফ্রন্ট-সহ বিরোধীরা সবাই। সোমবার ওই বৈঠকে আলোচনা হয় হাওড়া ও বালির পুরসভা ভোট নিয়েও। প্রসঙ্গত ২০১৮ সালে মে মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুরবোর্ড মেয়াদ উত্তীর্ণ করে।
এরপরই রাজ্য ও রাজ্যপালের মধ্যে হাওড়া থেকে বালিকে বিচ্ছিন্ন করার পৌর-বিলে সই করা সংক্রান্ত বিবাদের জেরে ভোট জটে আটকে যায়। বালিকে আলাদা রেখেই গত সেপ্টেম্বর মাসে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের পুনর্বিন্যাস করে ৬৬টি ওয়ার্ড বাড়ানোর খসড়া তৈরি করা হয়। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে মতানৈক্যও তৈরি হয়। সেই সমস্যা মেটাতেই এদিন সর্বদল বৈঠক হয় জেলাশাসকের দপ্তরে।
হাওড়ায় প্রশাসনের তরফে ডাকা সর্বদলীয় বৈঠক তৃণমূলের তরফ থেকে সফল বলে দাবি করা হলেও বিরোধীরা এই বৈঠককে সফল বলে মানতে রাজি নয়। এদিন বৈঠকে ভোটার তালিকা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিরোধীরা এই নিয়ে প্রতিবাদ জানান জেলাশাসকের কাছে। এরপর দ্বিতীয় বৈঠকে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হলেও সেখানেও সর্বদলীয় বৈঠকে মতানৈক্য দেখা দেয়। বিরোধীরা এই সর্বদলীয় বৈঠক ব্যর্থ বলে দাবি করেছে।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র











Click it and Unblock the Notifications