হাওড়ার শিবপুরের ফোট উইলিয়াম জুটমিলে আগুন, সম্পূর্ণ ভস্মীভূত একটি গোডাউন

হাওড়ার শিবপুরের ফোট উইলিয়াম জুটমিলে আগুন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মিলের একটি গোডাউন ও সেখানে মজুত থাকা প্রচুর পরিমান জুট।

হাওড়ার শিবপুরের ফোট উইলিয়াম জুটমিলে আগুন

জানা গিয়েছে সন্ধ্যা ছটা নাগাদ এই মিলের গোডাউনে আগুন লাগে। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের কর্মীদের বাধা দেয় মিল কর্তৃপক্ষের লোকজন।

অনুমান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, এই মিলে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। মিলের ভিতরে জলের রিজর্ভার ছিল তার পাম্প খারাপ ছিল। ফলে মিলের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারেনি। যার ফলে এই মিলের চার হাজার বর্গফুটের গোডাউনে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমান দাহ্য পদার্থ মজুত থাকলেও আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। ফায়ার লাইসেন্স ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+