ED Raid: কাকভোরে দরজায় কড়া নেড়ে তল্লাশি, পরে জানা গেল ভুল বাড়ি, হুলুস্থূল কাণ্ড চুঁচুড়ায়
সকাল থেকে রাজ্য জুড়ে ইডি অভিযান। ঝাড়গ্রাম থেকে মুর্শিদাবাদ, হুগলি জেলায় চলছে অভিযান। হুগলির চুঁচুড়ায় অভিযান চালাতে গিয়ে ভুল বাড়িতে ঢুকে পড়ল ইডি। কাকভোরে বাড়ির সকলকে জাগিয়ে রীতিমতো এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তাঁরা বুঝতে পারেন ভুল বাড়িতে ঢুকে পড়েছেন।
সাত সকালে চুঁচুড়ায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। সাত সকালে পাড়ায় ইডি অভিযানের খবরে বেশ চমকে গিয়েছিলেন বাসিন্দারা। হঠাৎ করে কার বাড়িতে অভিযান চালানো হচ্ছে এই িনয়ে বেশ কৌতুহলী হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন পাড়ার লোকেরা।

বাড়ির ঘুমন্ত লোকেদের জাগিয়ে তুলে গটগট করে ভেতরে ঢুকে পড়েন তদন্তকারীরা। কেই কিছু বোঝার আগেই আলমারি ঘর খুলে তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। প্রায় ৩০ মিনিট ধরে গোটা বাড়ি ওলটপালট করার পর তাঁরা জানতে পারেন ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তাঁরা পৌঁছননি। পুরোটাই হয়েছে নাম বিভ্রাটে কারণে।
বাড়ির সদস্যদের যখন জেরা করতে শুরু করেছিলেন তাঁরা তখন জানতে পারেন যে ভুল বাড়িতে চলে এসেছেন। শেষে তড়িঘড়ি সেখান থেকে বিদায় নেন তাঁরা। এদিকে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেই বাড়ির লোকেরা জানিয়েছেন নাম বিভ্রাটের কারণে এই ঘটনা ঘটেছে। যাঁর নাম দেখে ইডি এসেিছলেন তিনি একজন রোগী এবং কেমো থেরাপি চলছে তাঁর। এই নামে আরও এক ব্যক্তি রয়েছেন তাঁর বাড়িতে না গিয়ে এই বাড়িতে চলে এসেছিলেমন।












Click it and Unblock the Notifications