হাওড়ায় DYFI-র কর্মসূচিতে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, হাতাহাতিতে জড়াল পুলিস

হাওড়ায় DYFI-র কর্মসূচিতে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, হাতাহাতিতে জড়াল পুলিস

ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ কর্মসূচিেক কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়। একাধিক পুর পরিষেবা অমিতের প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়া পুরসভায় অভিযান শুরু করে ডিওয়াইএফআই। আগে থেকেই পুলিস ব্যারিকেড তৈরি করে রেখেছিল। মিছিল এগিয়ে আসতেই প্রতিরোধ গড়ে তোলে পুলিস। বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

 হাওড়ায় DYFI-র কর্মসূচিতে ধুন্ধুমার

পুলিসের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। এই নিয়ে পুলিসের সঙ্গে ধস্তা ধস্তি শুরু হয়। অভিযোগ পুলিস লাঠিচার্জ করেছে তাঁদের উপর। এই নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায। কয়েক দিন আগেই বিজেপির নবান্ন অভিযানের পুলিসের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল।

তারপরে ফের হাওড়ায় অন্য এক রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে ধু্ন্ধুমার কাণ্ড ঘিরে আগ্রাসী আচরণ দেখিয়েেছ পুলিস। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডিওয়াইএফআইয়ের একাধিক কর্মী এবং সমর্থক আহত হয়েছেন। যদিও বড় কোনও আঘাতের ঘটনা ঘটেনি।

একুশের ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। মমতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে একযোগে ময়দানে নেমেছে কংগ্রেস- বামেরা। অন্যদিকে আক্রমণে শান দিচ্ছে বিজেপিও। পুজোর মধ্যেও জেলায় জেলায় তাই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+