ফের গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটে

ফের গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

ফের গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট রেল স্টেশন পার্শ্ববর্তী এলাকায়।

স্থানীয় বাসিন্দারা কী বলছেন?

স্থানীয় বাসিন্দারা কী বলছেন?

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠেই পাশের একটি গাছে বিজেপি কর্মী গণেশ রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাঁর বাড়ি গোঘাটের খানাটি গ্রামে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোঘাট থানায়।

পুলিশি তদন্ত

পুলিশি তদন্ত

পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ রায় এলাকারই বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিল। গত কয়েকবছরে তিনি এই এলাকায় ভাল কাজ করার সুবাদে অনেকেরই প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তার এরকম ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় হতবাক এলাকাবাসী।

বিজেপি নেতৃত্বের দাবি

বিজেপি নেতৃত্বের দাবি

ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গণেশের জন্য খানাটি গ্রাম-সহ আশেপাশের এলাকায় ঘাসফুল ছেড়ে অনেকেই পদ্মফুলে নাম লেখাচ্ছিলেন। সেই কারণেই খুন হতে হল এই সক্রিয় কর্মীকে। গণেশ না থাকলে বিজেপির সংগঠন সেভাবে বাড়বে না এলাকায়, সেই লক্ষ্যেই এই কাজ করেছে শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীরা।
তবে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পারিবারিক বিবাদ কিংবা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। আবার আরেকপক্ষ দাবি করেছে, গণেশ রায় আত্মহত্যাও করে থাকতে পারেন। পুলিশের উপর তাঁদের ভরসা রয়েছে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তদন্তে সঠিক তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তাঁরা।
বিজেপি নেতৃত্বের দাবি

বিজেপি নেতৃত্বের দাবি

বিজেপি নেতৃত্বের দাবি

পরিবারের বক্তব্য, শনিবার বিকেলে যেমন বাড়ি থেকে বেরোয় তেমনই বেরিয়েছিল গণেশ। তারপর আর বাড়ি ফেরেননি। সারা রাত অনেক খোঁজাখুঁজি করা হয় তাকে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার ভোর বেলায় বাড়ি থেকে প্রায় দু'কিলোমিটার দূরে তার এই রকম অবস্থার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+