Mohun Bagan SG: কলকাতা লিগের জন্য কবে থেকে প্রস্তুতি শুরু মোহনবাগান এসজির? হাবাসকে নিয়েও রইল বড় আপডেট
টি২০ বিশ্বকাপের আগে চর্চায় ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ। কে হবেন বিরাট-রোহিতদের হেডস্যার? তা নিয়ে চর্চা তুঙ্গে। ভারতীয় ক্রিকেটের মতোই কলকাতায় ময়দানেও কোচ নিয়ে চর্চা তুঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে মোহনবাগান এসজিরকোচ নিয়ে। আগামী মরশুমে কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়ে গিয়েছে। কিন্তু হাবাস আদৌও সবুজ মেরুনের হেডস্যার থাকবেন কিনা তা নিশ্চিত নয়।
সদ্য সমাপ্ত মরশুমের শেষ দিকে শারীরিক অসুস্থার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়ে আইএসএলে লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান এসজি। কোচ হিসাবে হাবাসকেই প্রথম পছন্দ ম্যানেজমেন্টের , কিন্তু শোনা যাচ্ছে হাবাস নিজে পূর্ণ সময়ের জন্য কোচ হতে আগ্রহী নন। বরং থাকতে চান পরামর্শদাতা হিসেবে। কোচিংয়ের দায়িত্ব দিতে চান সহকারী ম্যানুয়াল পেরেজকে। কিন্তু কর্তারা পেরেজের উপর আস্থা রাখতে রাজী নন।

হাবাস তাঁর কোচিংয়ে চারবার আইএসএল ফাইনালে তুলেছেন টিমকে। এটিকে দলের কোচ হিসেবে ফাইনালে ছিলেন দুইবার। একবার জিতেছেন। সেটা ছিল প্রথম বছর। তিনি হলেন প্রথম কোচ যিনি আইএসএল জেতেন। এটিকে মোহনবাগানের যখন কোচ হন তখন ফাইনালে দলকে তুললেও হেরে যেতে হয়। এরপর তিনি যখন মোহনবাগান সুপার জায়ান্টের টিডি হয়ে আসেন তখন হাসি ফোটে সমর্থকদের মুখে।
নাম ভাসছে ওডিশার কোচ সার্জিও লোবেরার। অনেকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও, লোবেরাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। ওড়িশা এফসির সঙ্গে চুক্তি না বাড়িয়ে, লোবেরার এজেন্টই বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন। এরআগে স্প্যানিশ কোচকে চেয়েও পায়নি লাল হলুদ।
এদিকে এবারও লিগ এবং ডুরান্ডে জুনিয়র দল খেলানোর উদ্যোগ নিতে চলেছে মোহনবাগান এসজি। লিগের প্রস্তুতি আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হতে পারে। এরইমধ্যে দল গঠনের কাজ চলছে পুরো দমে।
দু বছরের চুক্তিতে মোহনবাগান এসজিতে সই করলেন কেরলের সালাহউদ্দিন আদনান।।২১ বছর বয়সী কেরালিয়ান এই বা পায়ের উইঙ্গার আগে খেলেছেন কেরালা প্রিমিয়ার লীগ এ এবং পরে মুথুট ফুটবল ক্লাবের হয়ে ডেভেলপমেন্ট লিগে।।বেশ নজরকাড়া পারফরমেন্স এর জন্যই সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন আদনান।।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications