মেসি পিএসজি-তে গেলে ক্লাব ছাড়তে পারেন তারকা ফুটবলার, জল্পনা তুঙ্গে উঠতেই ভরসা সরকার

লিওনেল মেসি-র সঙ্গে বার্সেলোনার ২১ বছরের সম্পর্ক ছিন্ন হতেই আর্জেন্তিনা তথা বার্সেলোনার অধিনায়ক কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে জল্পনা জোরালো। মেসি নিজে জানিয়েছেন, পিএসজি-তে যোগদানের সম্ভাবনা থাকলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। যদিও মেসি মেডিক্যাল টেস্ট দিতে পিএসজি-তে যাচ্ছেন খবর বেরোতেই মনে করা হচ্ছে, তিনি প্যারিস সাঁ জারমাঁ-তেই যোগ দিতে চলেছেন। হতে পারে দুই বছরের চুক্তি। যদিও মেসি-নেইমার-এমবাপে ত্রিফলা আক্রমণ ফুটবল বিশ্ব দেখতে পারবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

এমবাপেকে নিয়ে টানাপোড়েন

এমবাপেকে নিয়ে টানাপোড়েন

পিএসজি কর্তারা আশাবাদী মেসির সঙ্গে চুক্তি সম্পাদনের পর ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়িয়ে নতুন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে। এমবাপের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে পিএসজি-র। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা এমবাপের সঙ্গে চুক্তি আরও বাড়াতে চাইলেও তাতে এখনও সম্মতি দেননি এমবাপে। যদিও এক্ষেত্রে পথে কাঁটা বিছানোই রয়েছে। করোনা পরিস্থিতিতে ক্লাবগুলির খরচে বেশি কিছু বিধিনিষেধ রয়েছে। তাছাড়া ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলকে মান্যতা দিলে পিএসজি বিশ্বের তিন মহাতারকাকে সই করাতে পারে না। যদিও পিএসজি কর্তাদের ধারণা, এতে কোনও সমস্যা হবে না বিশ্বের সেরা আক্রমণভাগ তৈরি করার ক্ষেত্রে।

আত্মবিশ্বাসী পিএসজি

আত্মবিশ্বাসী পিএসজি

এমবাপে মোনাকো ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। তারপর থেকে ১৭২টি ম্যাচে ১৩২টি গোল করেছেন। পিএসজি-কে তিনটি লিগ ওয়ান খেতাব জেতানোয় বড় অবদান রেখে ৬২টি অ্যাসিস্টও করেছেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলেছে। পিএসজি কর্তাদের আশা, তাঁরা যাতে নেইমার, মেসি ও এমবাপেকে নিয়ে দল গঠন করতে পারেন সেজন্য নিয়ম কিছুটা শিথিলও করতে পারে উয়েফা। সরকারের ভরসাও পিএসজি-র অন্যতম বড় বল। মেসির সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্পাদনের পর এমবাপের সঙ্গেও যাতে চুক্তি বাড়ানো যায় তাহলে তা ফরাসি ফুটবলকেই শুধু উপকৃত করবেন তা নয়, ফুটবল বিশ্বে ফ্রান্সকে নিয়েও আলাদা আগ্রহ জন্মাবে। মেসিকে সই করানোর পরই এমবাপের বিষয়টি নিয়ে এগোতে চাইছেন পিএসজি কর্তারা।

নজর রাখছে রিয়াল

নজর রাখছে রিয়াল

আর্থিক ও কাঠামোগত কারণেই মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুল পিএসজিকেও তেমন কোনও টানাপোড়েনের মধ্যে ফেলে কিনা সে নিয়েই এখন চর্চা তুঙ্গে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে রিয়াল মাদ্রিদ। যেহেতু এমবাপের সঙ্গে এখনও চুক্তি রয়েছে পিএসজি-র, তাই আনুষ্ঠানিকভাবে ফরাসি তারকাকে প্রস্তাব দিতে পারছে না রিয়াল। কিন্তু যদি নিয়মের জাঁতাকলে পড়ে তিন মহাতারকাকে রাখতে সক্ষম না হয় পিএসজি, তাহলে এমবাপেকে নিতে ঝাঁপাবে রিয়াল। এদিকে, মেসিকে ছাড়াই বার্সা ভালো খেলবে বলে আত্মবিশ্বাসী ম্যানেজার কোম্যান। মেসির অনুপস্থিতিতে বার্সার অধিনায়ক হতে চলেছেন সের্হিও বুস্কেৎস।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+