বাগান রাজনীতির মধ্যেই সমর্থকদের মুখে হাসি ফোটালেন সনি নর্দি
সফল অস্ত্রপোচারের পর অবশেষে বল পায়ে অনুশীলন শুরু করলেন বাগান সমর্থকদের হৃদয়ের খুব কাছের সনি নর্দে। অবসান ঘটল অনন্ত অপেক্ষার।
সফল অস্ত্রপোচারের পর অবশেষে বল পায়ে অনুশীলন শুরু করলেন বাগান সমর্থকদের হৃদয়ের খুব কাছের সনি নর্দে। অবসান ঘটল অনন্ত অপেক্ষার। নিজেদের প্রিয় তারকা কবে সুস্থ হয়ে উঠবে, তার জন্য দিন গুণতে শুরু করে দিয়েছিলেন বহু মোহনবাগান সমর্থক।

সনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তার জন্য নিয়মিত প্রার্থনাও করতেন এমন বহু মোহনবাগান সমর্থকের দেখা মেলে ময়দানে। অবেশেষে তাদের সকলকে চিন্তা মুক্ত করে বল পায়ে অনুশীলণ শুরু করলেন সনি।
নিজের ফেসবুকে বল পায়ে নাচানোর একটি ভিডিও পোস্ট করেন 'ম্যাজিশিয়ন'।
ভারতীয় ফুটবলে সম্প্রতিকালে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে নিঃসন্দেহে সেরা বিদেশি সনি নর্দি। মোহনবাগানের হাত ধরে ভারতীয় ফুটবলে পা রাখা, তার পর সেই মোহনবাগানকেই একের পর এক ট্রফি দেওয়া। সনির হাত ধরে দীর্ঘদিনের ট্রফির ক্ষরা কাটিয়ে আই লিগ ঢোকে গঙ্গাপাড়ের তাঁবুতে। তার পরের বছরই ফেডরেশন কাপ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fvideos%2F837905549738598%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
তবে সনি আদৌ বাগানে ফিরবেন কি না, সেই নিয়ে জল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই। চোট সারিয়ে ওঠা সনির কাছে এখন কোনও ক্লাবেরই অফার নেই। মাঝে এটিকে অফার করেছে বলে শোনা গেলেও, তা সঠিক নয়। এই পরিস্থতিতিতে নিজের পুরনো ক্লাবে আবার ফিরে আসেন কি না হাইতিয়ান ম্যাজিশিয়ন সেটাই এখন দেখার












Click it and Unblock the Notifications