Santosh Trophy: জয়ের ধারা অব্যাহত বাংলার, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৭ গোলে জয়
সন্তোষ ট্রফিতে বাংলার জয়ের ধারা অব্যাহত। প্রথম ম্যাচে ঝাড়খন্ডকে হারিয়ে দেওয়ার পরে দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশ গোলের মালা পরালো বঙ্গ ব্রিগেড। ৭-০ গোলে জয় পেল বাংলা দল।
বাংলা জয়ের নায়ক রবি হাঁসদা এবং মনোতোষ রায়।
রবি হাঁসদা হ্যাটট্রিক সহ চার গোল করলেন , মনোতোষ রায় করলেন তিন গোল। ম্যাচের ৮ মিনিটে রবি হাঁসদা প্রথম গোল করলেন। এরপর ১১ মিনিটে ব্যবধান বাড়ালেন মনোতোষ। ১৭ মিনিটে মনোতোষ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করলেন । এরপর ৩৩ মিনিটে বাংলার হয়ে চতুর্থ গোলটি করেন রবি। প্রথমার্ধের শেষ গোলটা ৩৭ মিনিটে মনোতোষ করলেন পঞ্চম গোল।

ম্যাচের প্রথমার্ধের পাঁচ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে সঞ্জয় সেনের দল। প্রথম ৪৫ মিনিটে ৫ গোল হজম করার পর উত্তরপ্রদেশের আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল করল বাংলা দল।
দ্বিতীয়ার্ধে আরও দাপটে পারফরম্যান্স করল বাংলা দলসন্তোষ ট্রফিতে মূল পর্বে প্রতিটা গ্রুপ থেকে একটি দলই সুযোগ পাবে মূল পর্বে। শুধু জয় পাওয়ায় না একই সঙ্গে গোল পার্থক্য বড় ফ্যাক্টর হবে। এই পরিস্থিতিতে প্রথম দুই ম্যাচেই জয়ের সঙ্গে সঙ্গে গোল পার্থক্য বাড়িয়ে রাখল সঞ্জয় সেনের দল।
সন্তোষ ট্রফির প্রথম ম্যাচ থেকেই গোল করছেন রবি হাঁসদা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুটি গোল করেছিলেন। এদিন চারটি গোল করায় দু' ম্যাচে ৬টি গোল হয়ে গেল তাঁর। বড় জয় পেলেও আত্মতুষ্ট নন বাংলার কোচ সঞ্জয় সেন। ম্যাচ শেষে তিনি বলেন,, 'ছেলেরা ভালো ফুটবল খেলেছে। গত ম্যাচে কিছু ভুলত্রুটি ছিলো সেগুলো এই ম্যাচে ঠিক করার চেষ্টা করেছি।'












Click it and Unblock the Notifications