আইএসএলের প্রথম ম্যাচে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে এটিকে মোহনবাগান

আইএসএলের প্রথম ম্যাচে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে এটিকে মোহনবাগান

করোনা ভাইরাসের আতঙ্ক ঠেলে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের। শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তার আগে এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, সেদিকে নজর ফেরানো যাক।

গোলরক্ষক

গোলরক্ষক

দলে ধীরাজ সিং, অভিলাষ পালের মতো দক্ষ গোলরক্ষকরা থাকা সত্ত্বেও তাঁরা লড়াইতে অনেকটা পিছিয়ে রয়েছেন বলা চলে। সকলকে পিছনে ফেলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে জায়গা পেতে পারেন অরিন্দম ভট্টাচার্য। এটিকে-র জার্সিতে গত আইএসএল কাঁপিয়েছিলেন এই বাঙালি গোলরক্ষক।

রক্ষণভাগ

রক্ষণভাগ

এবারের আইএসএলে এটিকে মোহনবাগানের দুই সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করবেন ভারতের এই মুহূর্তের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবং স্পেনের তিরি। রাইট ব্যাকে থাকবেন প্রীতম কোটাল। লেফট ব্যাকে থাকতে পারেন শুভাশিস বোস।

মাঝমাঠ

মাঝমাঠ

গত বারের মতো এবারও এটিকে মোহনবাগানের ডান দিকের উইং দিয়ে বল নিয়ে এগোতে দেখা যেতে পারে প্রবীর দাসকে। বাঁ-দিক দিয়ে উঠবেন মাইকেল সোসাইরাজ। আক্রমণ শানানোর পাশাপাশি বল স্ন্যাচিংয়ের দায়িত্বও এই দুই ফুটবলারকে দেওয়া হতে পারে। এটিকে মোহনবাগানের সেন্ট্রাল মিড ফিল্ডকে শাসন করবেন আয়ারল্যান্ডের কার্ল ম্যাকহুঘ এবং স্পেনের এডু গার্সিয়া।

আক্রমণভাগ

আক্রমণভাগ

গত বারের মতো এই মরশুমেও এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগে ফিজির রয় কৃষ্ণা এবং অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়ামসকেই দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কৃষ্ণা।

দলের ছক

দলের ছক

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১-৪-৪-২ ছকেই এবারের আইএসএলে দল নামাতে চলেছেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। এই ছকেই গত বার খেতাব জয় করেছিল কলকাতার ক্লাব।

উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে গেল রোনাল্ডোরা, বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+