আইএসএলে কেমন দল নিয়ে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল? কী বলছে ইঙ্গিত?

আইএসএলে কেমন দল নিয়ে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল? কী বলছে ইঙ্গিত?

কাউন্টডাউন শুরু। কারণ ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে এটিকে মোহনবাগান। সাত দিন পর মাঠে নামছে কলকাতার দ্বিতীয় প্রধান তথা এসসি ইস্টবেঙ্গল। সে উপলক্ষ্যে গোয়ায় লাল-হলুদের প্রস্তুতি চলছে জোরকদমে। প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে রবি ফোওলারের ছেলেরা। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক আইএসএলের মূলপর্বে কেমন দল নিয়ে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল।

কোন ছকে খেলা

কোন ছকে খেলা

এখনও পর্যন্ত যা খবর, আইএসএলে ১-৪-৫-১ ছকে খেলতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এই ছকেই খেলতে দেখা গিয়েছে রবি ফোওলারের দলকে।

গোলরক্ষক

গোলরক্ষক

দলে অভিজ্ঞ দেবজিৎ মজুমদার, রফিক আলি সর্দার এবং শঙ্কর রায় থাকা সত্ত্বেও আইএসএলের মূলপর্বে ২৬ বছরের মির্শাদ মিচুকে এসএসি ইস্টবেঙ্গলের হয়ে গোলের নিচে দাঁড়াতে দেখা যেতে পারে। কেরালা ব্লাস্টার্স থেকে এবারই কলকাতায় এসেছেন দীর্ঘদেহী মিচু।

রক্ষণ কেমন হবে

রক্ষণ কেমন হবে

এসএসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে নেতৃত্ব দিতে চলেছেন ব্রিটিশ ফুটবলার ড্যানিয়েল ফক্স। সঙ্গে থাকবে অস্ট্রেলিয়ার সেন্টার-ব্যাক স্কট নেভিলের অভিজ্ঞতা। লালীরামচুলোভা এবং সামাদ আলি মল্লিককে দুদিকের ডানা সামলানোর দায়িত্ব দেওয়া হতে পারে।

মাঝমাঠের শক্তি

মাঝমাঠের শক্তি

এসসি ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান শক্তি হিসেবে খেলবেন মাটি স্টেইনম্যান ও মহম্মদ রফিক। যাঁরা ডিফেন্স ও মিড ফিল্ডের মধ্যে সংযোগস্থাপন করবেন। প্লে-মেকারের দায়িত্ব পালন করবেন স্টেইনম্যান। ব্লকিং করবেন রফিক। মাঝমাঠের মধ্যভাগের নেতৃত্বে থাকবেন এগুয়েনেসন লিংডো। তাঁর সঙ্গে ডান ও বাম দিকের সংযোগরক্ষা করবেন যথাক্রমে অ্যান্টোনি পিকিংটন ও জ্যাকুয়েস মাঘোমা।

আক্রমণ ভাগে কে

আক্রমণ ভাগে কে

আপাতত একমাত্র জেজে লালপেখলুহাকে রক্ষণভাগে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে এসসি ইস্টবেঙ্গল শিবির।

{quiz_424}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+