Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্ষণ মামলার জেরে সংবাদ সংস্থার সঙ্গে লড়াইয়ে নামলেন রোনাল্ডো

ধর্ষণ মামলার জেরে সংবাদ সংস্থার সঙ্গে লড়াইয়ে নামলেন রোনাল্ডো

ফের মাথাচাড়া দিয়ে উঠলো পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা কলঙ্কিত ধর্ষণ অধ্যায়। না, এ বার আর নতুন করে কোনও মামলা হয়নি। চাপা পড়ে যাওয়া মামলাতে প্রাণ ফিরে এসেছে। তাও আবার আমেরিকার প্রথমসারির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সৌজন্যে।

ধর্ষণ মামলার জেরে সংবাদ সংস্থার সঙ্গে লড়াইয়ে নামলেন রোনাল্ডো

রোনাল্ডোর বিরুদ্ধে ২০০৯ সালে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তৎকালীন মডেল ক্যাথরিন মায়োর্গা। তাঁর অভিযোগ ছিল একটি হোটেল রুমে রোনাল্ডো তাঁকে বন্ধ দরজার ওপারে ধর্ষণ করেন। পরবর্তী কালে জানা যায় কোর্টের বাইরে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য ওই মডেল'কে ৩ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার দেন সিআর সেভেন। এর পর আর বিশেষ তদন্ত এগোয়নি এই মামলার।
সেই সময় এই ঘটনা জনসমক্ষে না এলেও ২০১৭ সালে ডার স্পিজেল একটি প্রতিবেদনে পুরো ঘটনা তুলে আনে। এমনকী দুই পক্ষের মধ্যে কী রফা হয়েছিল সেটিও ছিল এই প্রতিবেদনে। এর পর নতুন করে ধর্ষনের মামলা করে ওই মডেল।

জার্মান ওয়েবসাইটে লেখা হয় তাঁদের কাছে এই ঘটনা সমস্ত রকম নথি রয়েছে যা তারা সংগ্রহ করেছে ফুটবল লিকস নামক এক সংস্থার থেকে। ক্যাথরিনের আইন পরামর্শদাতা লেসলি স্টোভাল ওয়েবসাইট কর্তৃপক্ষের থেকে সেই নথি জোগাড় করে লাস ভেগাসের পুলিশের কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি দ্য অ্যাথলেটিক্সের একটি রিপোর্ট অনুযায়ী, এই ধর্ষণ কাণ্ডের যাবতীয় নথি প্রকাশ্যে আনতে চাইছে আমেরিকার দৈনিক সংবাদপত্র সংস্থাটি। রিপোর্ট অনুযায়ী, লাস ভেগাসের পুলিশের কাছেই রাখা আছে সমস্ত নথিপত্র। যেটি পাওয়ার জন্য আবেদন জানিয়েছে মার্কিন এই সংবাদপত্র সংস্থা। তবে সেই নথিগুলি না দেওয়ার জন্য মামলা দায়ের করেছেন রোনাল্ডোও। কার্যত, তাঁকে লড়াইয়ে নামতে হয়েছে এই সংবাদপত্র সংস্থার বিরুদ্ধে।

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলা ২ বছর আগেই বাদ দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, রোনাল্ডোর বিপক্ষে আনা অভিযোগ প্রমাণের জন্য কোনও তথ্য-প্রমাণ নেই মডেলের কাছে। আবার তদন্তের পরেও রোনাল্ডোর বিরুদ্ধে কোনও শক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। পর্তুগিজ ফুটবলার নিজেও বরাবর সেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন যে, তাঁদের শারীরিক সম্পর্ক সহমতের ভিত্তিতেই হয়েছিল। বহুবছর এই মামলা চলার পর চলতি বছরের অক্টোবর মাসে পোক্ত তথ্য-প্রমাণ না পাওয়া রেহাই পান রোনাল্ডো। কিন্তু বেশি দিন স্বস্তি পেলেন না বিশ্ব ফুটবলের এই নক্ষত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+