Neymar Jr: আল হিলালে রাজকীয় বরণ নেইমারকে, নতুন জার্সিতে প্রকাশ্যে ব্রাজিলিয়ান তারকা, দেখুন ভিডিও
মরুদেশে নেইমার বরণ। ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক আপাতত অতীত। নেইমারের নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল হিলাল। চুক্তিপত্রে আগেই সই করেছিলেন শনিবার রাতে নতুন জার্সিতে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান তারকা। আলো ঝলমলে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই দলের সব থেকে দামি নক্ষত্রকে।
শুক্রবার রিয়াদে পা রাখেন সৌদি লিগের সবচেয়ে দামি এই খেলোয়াড়। আল-হিলাল শনিবার রাতে আল-ফেইহার বিপক্ষে খেলতে নামে। তার আগে ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুটিতে বর্ণাঢ্য আয়োজনে ব্রাজিল তারকার অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। আলোর এক মায়াবি পরিবেশের মধ্যেই সমর্থকদের সামনে ব্রাজিলিয়ান তারকাকে উপস্থিত করা হয়।

এই অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকা বলেন, 'এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক অর্জনের স্বাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।'
আল হিলালে নেইমার বেতন পাবেন বছরে ১০ কোটি ইউরো। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা আল ইত্তিহাদে করিম বেঞ্জিমা যা পাবেন, তার চেয়ে কম। কিন্তু আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা পেতে চলেছেন নেইমার।
ليلة مبهرة، غمرتني بالسعادة
— Neymar Jr (@neymarjr) August 19, 2023
شكرًا لجمهور #الهلال.. فخور كوني هلالي 💙@Alhilal_FC @Alhilal_EN pic.twitter.com/htA2s3TXYv
এই সুবিধার মধ্যে আছে থাকার জন্য ২৫ কক্ষের বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি আর ব্যক্তিগত বিমান। দৈনন্দিন কাজের জন্য সহকারীর মতো বিষয়গুলো তো আছেই। বরাবরই বিলাস বহুল জীবন যাপন করেন নেইমার।
এখানেই শেষ নয় যে বেতন পাবেন, তাতে ছুটিতে এখানে-সেখানে ঘোরার মতো অর্থের অভাব থাকার কথা নয় নেইমারের। তবে এই খরচও ব্রাজিলিয়ান তারকাকে করতে হবে না। নেইমারের ঘোরাঘুরির খরচ আল হিলালই দিতে রাজি হয়েছে। নেইমার যেসব জায়গায় বেড়াতে যাবেন, যেসব হোটেল-রেস্তোরাঁয় থাকবেন-খাবেন এবং বিভিন্ন সেবা গ্রহণ করবেন-সব ধরনের খরচের বিলই চলে যাবে আল হিলালের কাছে।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।

তবে নেইমারের আগমনের দিনেই জয় অধরাই থাকল দলের। সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। দলের সঙ্গে অনুশীলন করে কবে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা তা এখনও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications