কলকাতা ডার্বির সত্যিই কি শতবর্ষ? ইস্ট-মোহন পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান কী বলছে?

আজ তিলক ময়দানে মরশুমের প্রথম বড় ম্যাচে আইএসএলের কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। করোনা পরিস্থিতিতে খেলা হচ্ছে গোয়ায়, মাঠে থাকবেন না দর্শকরা। সবমিলিয়ে কলকাতায় শীতের আমেজ থাকলেও বড় ম্যাচের উত্তাপ উধাও! সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ দুই দলের সমর্থকদের যুদ্ধ।

কলকাতা ডার্বির সত্যিই কি শতবর্ষ? ইস্ট-মোহন পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান কী বলছে?

এরই মধ্যে সোশ্যাল মিডিয়া বা নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম দাবি করে চলেছে আইএসএলে লাল হলুদ বনাম সবুজ মেরুনের কলকাতা ডার্বির নাকি শতবর্ষ! যদিও পরিসংখ্যানবিদ গৌতম রায় জানাচ্ছেন বিষয়টি মোটেই তা নয়। পরিসংখ্যান দিয়ে তাঁর দাবি, প্রথম কলকাতা ডার্বি বা বড় ম্যাচটি খেলা হয়েছিল ১৯২৫ সালের ২৮ মে। তার আগে ইস্টবেঙ্গল দ্বিতীয় ডিভিশনে ছিল। প্রথম ডিভিশনে ওঠার পর মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল হয় ১৯২৫ সালেই।

ইস্টবেঙ্গলের বয়স ১০০ বছর। ফলে দুই প্রধানের শত্রুতার বয়স ১০০ বছর বলা গেলেও বড় ম্যাচের শতবর্ষ বলা যায় না। কেন না, দুই ক্লাবের সিনিয়র দলের যে ম্যাচকে বড় ম্যাচ বলা হয় সেটি ১৯২১ সালে খেলা হয়নি। জুনিয়র পর্যায়ে কোচবিহার কাপে দুই ক্লাব ১৯২১ সালে মুখোমুখি হয়। এই টুর্নামেন্টটি ছিল আইএফএ পরিচালিত। টুর্নামেন্টটি হয়েছিল দেশেরই বিভিন্ন জুনিয়র দলকে নিয়ে। সেই ম্যাচকে বড় ম্যাচ বলাই যায় না।

গৌতম রায়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বড় টুর্নামেন্টগুলিতে প্রথম কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছিল কলকাতা লিগে। ১৯২৫ সালের ২৮ মে প্রথম বড় ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারায় মোহনবাগানকে। আইএফএ শিল্ডে প্রথম বড় ম্যাচটি হয়েছিল ১৯৪৪ সালের ৫ অগাস্ট। সেই ম্যাচটিতেও ইস্টবেঙ্গল মোহনবাগানকে ১-০ গোলে পরাজিত করে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রথমবার পরস্পরের মুখোমুখি হয়েছিল ১৯৫৭ সালের ২৮ ডিসেম্বর। সেই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। রোভার্স কাপে কলকাতার বড় ম্যাচ প্রথম হয় ১৯৬০ সালের ২৭ নভেম্বর। ইস্টবেঙ্গল সেই ম্যাচে মোহনবাগানকে হারায় ২-১ গোলে। ফেডারেশন কাপে কলকাতার দুই প্রধানের প্রথম সাক্ষাতটি গোলশূন্য ড্র হয়েছিল। সেই বড় ম্যাচটি হয় ১৯৭৮ সালের ১২ মে। জাতীয় লিগের প্রথম বড় ম্যাচে ১৯৯৮ সালের ৬ জানুয়ারি মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ২-১ গোলে। আই লিগেও কলকাতার দুই প্রধানের প্রথম সাক্ষাতে জেতে মোহনবাগান। ২০০৭ সালের ৩০ ডিসেম্বর ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ মেরুন।

আইএসএলে গত মরশুমে দু-বারই জিতেছিল এটিকে মোহনবাগান। প্রথম সাক্ষাতে ২৭ নভেম্বর রবি ফাওলারের প্রশিক্ষণাধীন এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় আন্তোনিও লোপেজ হাবাসের দল। ১৯৮৭ সালের ৫ মে এয়ারলাইন্স গোল্ড কাপে দুই প্রধানের প্রথম সাক্ষাতে সবুজ মেরুনকে ১-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। দার্জিলিং গোল্ড কাপে দুই প্রধান প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৭৬ সালের ২০ অক্টোবর। সেই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+