মোহনবাগান-এটিকের ১৮ পাতায় চুক্তিপত্রে কী কী থাকছে জেনে নিন
মোহনবাগান-এটিকের ১৮ পাতায় চুক্তিপত্রে কী কী থাকছে জেনে নিন
এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে আগামী মরসুমে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগে সোশ্যাল মিডিয়ায় এটিকের সঙ্গে মোহনবাগান ক্লাবের চুক্তিপত্র ভাইরাল। সমর্থকদের ফেসবুক ওয়ালে ওয়ালে এখন এটিকের সঙ্গে মোহনবাগানের চুক্তিপত্র ঘোরাফেরা করেছে। ১৮ পাতায় চুক্তিপত্রে কী রয়েছে একনজরে জেনে নেওয়া যাক।

আদৌও ভাইরাল হওয়ার এই চুক্তি কি আসল?
হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই চুক্তিপত্র আসল, মিনিস্ট্রি অফ কোম্পানি এফেয়ার্সের সাইটে যে চুক্তিপত্র জ্বলজ্বল করছে সেটিতে এটিকে ও মোহনবাগান কর্তাদের ডিজিটাল সিগনেচার রয়েছে। ফলে ভাইরাল হওয়া চুক্তিপত্রের সত্যতা নিয়ে সংশয় নেই।

চুক্তিতে মোহনবাগানের লোগো নিয়ে আলোচনা
ভাইরাল হওয়া চুক্তিতে দেখা গিয়েছে, মোহনবাগানের চিরাচরিত লোগোটি আর কেউ ব্যবহার করতে পারবে না। মোহনবাগান ক্লাবের লেগো ও ব্র্যান্ডিং সংযুক্তিকরণের পর নতুন কোম্পানি কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এর অধীনে থাকবে।

দুই পক্ষের মধ্যে এক্সিট ক্লজ নিয়ে চুক্তিতে কী রয়েছে
দুই ক্লাবের সংযুক্তিকরণের ফলে তৈরি হওয়া নতুন ক্লাবের এক্সিট ক্লজ খুবই তাৎপর্যপূর্ণ। এক্সিট ক্লজে লেখা রয়েছে, ভবিষ্যতে কোনও পক্ষ চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইলে, একপক্ষ অন্যপক্ষের শেয়ার কিনে নিতে পারে। মোহনবাগান চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইলে, যেতেহু তারা ২০ শতাংশ শেয়ারের মালিক, তাই তারা ১২৫ শতাংশ দাম দেবে। অন্যদিকে এটিকে যেহেতু ৮০ শতাংশের মালিক তাই তারা চুক্তি থেকে সরে যেতে চাইলে ৭৫ শতাংশ দাম দেবে। সেই সঙ্গে কোনও পক্ষ চুক্তির শর্ত ভাঙলে সংযুক্তিকরণ ভেঙে যেতে পারে।

বোর্ড মিটিং কবে
জানা গিয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুই পক্ষের বোর্ড মিটিং হতে পারে। করোনা পরিস্থিতিতে বোর্ড মিটিং পিছিয়ে যাওযার কারণে জুলাইয়ের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications